এক্সপ্লোর

জ্যোৎস্নায় হলদে কালো ওটা কী? রাস্তায় বসে রয়্যাল বেঙ্গল, দেখলেন কুলতলির বাসিন্দারা

মঙ্গলবার ভোরে দেখা যায়, বাঘ নিজেই নদী সাঁতরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে।

কুলতলি: জঙ্গলের পাশেই গ্রাম। সরু রাস্তা চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। ফুটফুটে জ্যোৎস্না, রাতের অন্ধকার একটু কম। আর তাতেই যা চোখে পড়ল তাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ বৈকুণ্ঠপুরের মানুষের চক্ষু চড়কগাছ। প্রাপ্তবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তায় রাজার হালে বসে। সোমবার সন্ধেয় ঘটেছে এই ঘটনা। চাপা গর্জন শুনে টর্চও ফেলেন কেউ কেউ। কিন্তু জোরালো আলো ভ্রূক্ষেপ করেনি সে। অবশ্য ক্ষিদে মেটাতে ততক্ষণে সে শিকার করেছে একটা গরু। গ্রামবাসীরা জানিয়েছেন, তাকে তারা নদীর ধারে ঘুরে বেড়াতেও দেখেছেন। আতঙ্কিত মানুষ বন দফতরে খবর দেন। জঙ্গলে খাঁচা পাতেন বন দফতরের কর্মীরা। গোটা এলাকা জাল দিয়ে ঘেরা ফেলা হয়। নেওয়া হয় ঘুমপাড়ানি গুলি ছোঁড়ার প্রস্তুতি, নদীতে নামে বন দফতরের পেট্রোলিং টিম। কিন্তু বাঘ কোথায়? মঙ্গলবার ভোরে দেখা যায়, বাঘ নিজেই নদী সাঁতরে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সে সময় বনকর্মীরাই ধাওয়া করে আজমল মাড়ির জঙ্গলের দিকে তাকে পৌঁছে দেন। বন দফতর জানিয়েছে, আপাতত ওই জঙ্গলে বিশেষ নজরদারি চালাবে একটি টিম। কী কারণে বাঘটি লোকালয়ে হাজির হয়, তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্তঃসত্ত্বা বাঘ অনেক সময় শান্ত পরিবেশের খোঁজে লোকালয়ে চলে আসে। আবার অনেক সময় বৃদ্ধ কিংবা আহত বাঘ জঙ্গলের বাইরে বেরিয়ে যায়। এই বাঘটিও সেই রকম কোনও কারণে এসেছিল কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে বন দফতর।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget