এক্সপ্লোর

Tirupati Temple : হয় বদলি নিন, নয়তো স্বেচ্ছাবসর ! ১৮ জন অ-হিন্দু কর্মীকে স্পষ্ট বলল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ; কেন এই নির্দেশ ?

Tirumala Tirupati Devasthanam : সম্প্রতি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম সিদ্ধান্ত নিয়েছিল, এই কর্মীদের হয় সরকারি দফতরে বদলি করা হবে অথবা স্বেচ্ছাবসর নিতে বলা হবে।

চেন্নাই : ১৮ জন অ-হিন্দু কর্মীর বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল তিরুপতি মন্দিরের গভর্নিং বডি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম। এই কর্মীদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হয় তাঁরা বদলি নিয়ে অন্যত্র চলে যাক অথবা স্বেচ্ছাবসর নিয়ে নিন। মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা এবং ধর্মীয় কার্যকলাপ বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

এই পরিস্থিতিতে ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। এঁদের বিরুদ্ধে তিরুমালা তিরুপতি দেবাষ্টনমের উৎসব এবং আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অ-হিন্দু কার্যকলাপে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।  

সম্প্রতি তিরুমালা তিরুপতি দেবাষ্টনম সিদ্ধান্ত নিয়েছিল, এই কর্মীদের হয় সরকারি দফতরে বদলি করা হবে অথবা স্বেচ্ছাবসর নিতে বলা হবে। TTD-র চেয়ারম্যান বিআর নায়ডু আগেই জানিয়েছিলেন, তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন যে তিরুমালায় হিন্দু বিশ্বাস ও পবিত্রতা থাকে। 

তাঁর নির্দেশিকার পর, ১৮ জন কর্মীর বিরুদ্ধে ডিসসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আদেশ জারি হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, "তাঁরা অ-হিন্দু ধর্মীয় কার্যকলাপে অংশ নিয়েছেন। অথচ তিরুমালা তিরুপতি দেবাষ্টনম কর্তৃক আয়োজিত হিন্দু ধর্মীয় মেলা, উৎসব ও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যার জেরে কোটি কোটি হিন্দু ভক্তের বিশ্বাস, আবেগ ও পবিত্রতায় প্রভাব পড়েছে।" এক বিবৃতিতে বোর্ডের তরফে এমনই দাবি করা হয়েছে।

তিরুমালা তিরুপতি দেবাষ্টনম একটি স্বাধীন ট্রাস্ট। যারা অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির-সহ একাধিক মন্দিরের তত্ত্বাবধায়ক। লাড্ডু বিতর্কের পর ট্রাস্টের চেয়ারম্যান বি আর নায়ডু বলেছিলেন, "মন্দিরে অ-হিন্দু কর্মীদের অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই নেই। আমার কাছে অ-হিন্দু কর্মীদের একটি তালিকা আছে। যেহেতু হিন্দুদের তরফে সংস্কারের দাবি তোলা হয়েছে তাই আমি তাঁদের সঙ্গে কথা বলব।" এর পাশাপাশি ট্রাস্টের তরফে এও বলা হয়েছিল যে, মন্দিরের ভেতর এবং বাইরে শুধুমাত্র হিন্দু ভেন্ডরদেরই অনুমতি দেওয়া হবে। চেয়ারম্যানের সংযোজন ছিল, "বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানোর জন্য শুধুমাত্র হিন্দু ভেন্ডরদেরই অনুমতি দেওয়া হবে। অ-হিন্দু ভেন্ডরদের আমরা সরিয়ে দেব। আমাদের আওতায় থাকা জমি পূর্বতন YRSCP সরকার 'মুমতাজ' নামের একটি হোটেলকে দিয়ে দিয়েছিল। ওরা নিয়ম ভেঙেছিল। তাই আমরা তা খারিজ করেছি।"

তিরুমালা তিরুপতি দেবাষ্টনম-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রভু ভেঙ্কটেশ্বর মন্দিরের বেদিতে সেবা দিতে শুধুমাত্র হিন্দুদেরই অনুমতি দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে অ-হিন্দু কর্মীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget