এক্সপ্লোর

আমি বিধায়ক, ৬০,০০০ শাড়ি দিয়েছি, বাবুল সুপ্রিয় সাংসদ, ১ লক্ষ ২০,০০০ শাড়ি বিতরণ করুন! ‘চ্যালেঞ্জ’ জিতেন্দ্র তিওয়ারির

গত লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের দু’টি আসনই দখল করে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুলের হারানো জমি ফেরত পেতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। পাল্টা জিতেন্দ্রর শাড়ি বিতরণ অনুষ্ঠানকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি বলেন,এসব তৃণমূলের গিমিক। এসব বলে বিধানসভা ভোটে তৃণমূলের কোনও ফায়দা হবে না। মানুষের দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা এসব।

পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বরের বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সবই গিমিক, মানুষের নজর টানার কৌশল, কটাক্ষ গেরুয়া শিবিরের। একুশের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকতেই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে শুরু বিজেপি, তৃণমূলের তু-তু ম্যায়-ম্যায়। রবিবার সন্ধেয় পাণ্ডবেশ্বরের ছোড়াতে একটি অনুষ্ঠান থেকে সাংসদ বাবুল সুপ্রিয়কে উন্নয়ন নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন জিতেন্দ্র। তৃণমূল বিধায়ক বলেন, নেওয়ার বেলায় বিজেপি নেতারা সবার আগে, দেওয়ার বেলায় তাঁদের খুঁজে পাওয়া যায় না। বিজেপির কাছে ভোটে হারতে চাই না, উন্নয়নের নিরিখে যদি সেই হার হয়, মানতে রাজি। আমি বিধায়ক হয়ে যদি ৬০,০০০ শাড়ি দিতে পারি, তাহলে বাবুল সুপ্রিয়র সাংসদ হিসাবে দুই গুণ অর্থাৎ ১ লক্ষ ২০,০০০ শাড়ি বিতরণ করা উচিত! গত লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের দু’টি আসনই দখল করে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুলের হারানো জমি ফেরত পেতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। পাল্টা জিতেন্দ্রর শাড়ি বিতরণ অনুষ্ঠানকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি বলেন,এসব তৃণমূলের গিমিক। এসব বলে বিধানসভা ভোটে তৃণমূলের কোনও ফায়দা হবে না। মানুষের দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা এসব। রবিবারই পাণ্ডবেশ্বরে তৃণমূলের পক্ষ থেকে পথচলতি মানুষকে ধূপকাঠির প্যাকেট দেওয়া হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি ছিল জিতেন্দ্রর ছবিও। তাকেও ভোটের প্রচার বলে কটাক্ষ করে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget