এক্সপ্লোর

Lok Sabha News: 'সরকার কি চায় কাঁচা সব্জি খেয়ে থাকি', বিতর্কের মাঝেই বেগুনে কামড় তৃণমূল সাংসদের

TMC MP In Lok Sabha: প্রতিবাদের ভাষা কি 'কম পড়িয়াছিল'? না হলে ভরা লোকসভায় কেন কাঁচা বেগুনে কামড় বসালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার?সোমবার বাদল অধিবেশনের পর এখন এই নিয়েই মগ্ন সোশ্যাল মিডিয়া।

নয়াদিল্লি: স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার, দেওয়াল-লিখন, মিটিং-মিছিল, জমায়েত,কবিতা, গান, প্যারোডি, এমনকী মিম! প্রতিবাদের ভাষা কি 'কম পড়িয়াছিল'? না হলে ভরা লোকসভায় কেন কাঁচা বেগুনে (brinjal) কামড় (bite) বসালেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কাকলি ঘোষ দস্তিদার? সোমবার বাদল অধিবেশনের (Monsson Session) পর এখন এই নিয়েই মগ্ন সোশ্যাল মিডিয়া।

কেন কামড়?
খাবার জিনিসের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের হেঁশেলে আগুন। রান্নার গ্যাসের দাম থেকে খাবারের জিনিসের দাম, সবই হইহই করে বাড়ছে। কী করছে সরকার? বাদল অধিবেশনের শুরু থেকেই এই প্রশ্নে বিতর্ক চাইছিল তৃণমূল-সহ তামাম বিরোধী শিবির। এদিন অবশেষে বিতর্কের সুযোগ পান তাঁরা। প্রশ্ন ওঠে এলপিজি গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে। তৃণমূলের চিকিৎসক সাংসদ বলেন,'গত কয়েক মাসে অন্তত চার বার এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। ৬০০ টাকা থেকে তা পৌঁছে গিয়েছে ১ হাজার টাকায়।'এর পরই প্রশ্ন,'সরকার কি চাইছে আমরা কাঁচা সব্জি খেয়ে থাকি'? তবে শুধু প্রশ্ন করেই থামেননি কাকলি। আস্ত একটা বেগুনে কামড়ও বসান। লোকসভা জুড়ে তখন হাসির রোল। এমনকী কাকলির পাশে বসা আর এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মুখেও একচিলতে হাসি। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গিয়ে কি শেষমেশ কিনা কাঁচা বেগুনে কামড়? এমন কথা কেউ কখনও স্বপ্নেও ভেবেছেন কি?

প্রতিবাদে সরব বিরোধীরা
'কামড়'নিয়ে যতই হাসিঠাট্টা হোক, মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করতে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না বিরোধীরা। প্যাকেটজাত দ্রব্যের উপর জিএসটি লাগু হওয়ার প্রতিবাদে গত সপ্তাহে কংগ্রেসও বিক্ষোভ দেখিয়েছিল। দাবি ঘুরেফিরে একটাই। আমজনতার পকেটকে কিছুটা স্বস্তি দিতে এলপিজি সিলিন্ডার-সহ খাদ্যপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। লোকসভায় সোমবার বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সঙ্গে আক্ষেপ, বিতর্কটা হতে বড় দেরি হয়ে গেল।
তবে সব পেরিয়ে ততক্ষণে তাঁর 'বেগুন-কামড়' লাইমলাইটে। 

আরও পড়ুন:বুধবারই রদবদল, নতুন মন্ত্রিসভায় কে কে আসতে পারেন ? রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget