এক্সপ্লোর

Mahua Moitra Summoned: মহুয়াকে তলব সংসদের নীতি কমিটির, টাকার বিনিময়ে আদানিকে নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ

Parliament Ethics Committee: আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে ১ কোটি টাকা এবং দামি উপহার নিয়েছিলেন মহুয়া, অভিযোগ নিশিকান্তের।

কলকাতা: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এবার তলব মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। সংসদের নীতি কমিটি ডেকে পাঠাল তৃণমূল সাংসদকে। আগামী ৩১ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে মহুয়াকে। ওই দিন তাঁর বক্তব্য শুনবে সংসদের নীতি কমিটি। অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) বৃহস্পতিবার তাদের সামনে হাজিরা দেন। তাঁর বক্তব্য শোনা হয়েছে এদিন। এবার ডাক পড়ল মহুয়ার।

শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার বিরুদ্ধে করফাঁকি থেকে শেয়ার বাজারে কারচুপির যে অভিযোগ সামনে এসেছে, সেই নিয়ে সংসদে সরব হয়েছিলেন মহুয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বের দরুণ আদানি গোষ্ঠী বিশেষ সুযোগ সুবিধা পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি সেই নিয়েই তাঁর বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত। তাঁর দাবি, প্রতিপক্ষ ব্যবসায়ীর থেকে মোটা টাকা এবং উপহারের বিনিময়েই আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলেন মহুয়া। 

এ প্রসঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির নাম টেনে আনেন নিশিকান্ত। তাঁর দাবি ছিল, আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে ১ কোটি টাকা এবং দামি উপহার নিয়েছিলেন মহুয়া। বিষয়টি নিয়ে সিবিআই প্রধানকে চিঠি দেন মহুয়ার প্রাক্তন, সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী জয় অনন্ত দেহাদরাইও। বৃহস্পতিবার সংসদের নীতি কমিটির সামনে হাজিরা দেন অনন্তও।  সংবাদমাধ্যমে তিনি বলেন, "কমিটির সামনে সত্য কথাই বলেছি আমি। সকলে ভাল ব্য়বহার করেছেন আমার সঙ্গে। যা জানতে চেয়েছেন, সবের উত্তর দিয়েছি।"

আরও পড়ুন: Qatar Death Penalty: চরবৃত্তির অভিযোগে ধৃত, কাতারে ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ড

মহুয়া যদিও গোড়াতেই অভিযোগ অস্বীকার করেছিলেন। এমনকি ব্যবসায়ী হারীনন্দানিও মহুয়াকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলে হয়, 'আমরা ব্যবসায় থেকে ব্যবসা করি, রাজনীতির ব্যবসা করি না। দেশের স্বার্থে এযাবৎ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এসেছি আমরা, আগামী দিনেও তা-ই করব'। 

কিন্তু পরে আদালতে জমা দেওয়া হলফনামায় অবস্থান পাল্টান হীরানন্দানি। জানান,  'বেঙ্গল গ্লোবাল সামিটে' মহুয়ার সঙ্গে আলাপ তাঁর, তার পর বন্ধু হয়ে ওঠেন। দেশের বাইরেও একাধিক বার দেখা-সাক্ষাৎ হয়। কথা হয় ফোনেও। মহুয়াকে 'কর্তৃত্ববাদী', 'উচ্চাকাঙ্খী' বলেও উল্লেখ করেন হীরানন্দানি। তাঁকে দিয়ে মহুয়া অনেক কাজও করিয়েছেন বলে জানান।

শুধু তাইউ নয়, হীরানন্দানি আরও জানান, সংসদে আদানিকে নিয়ে প্রশ্ন তুলতে তাঁর কাছ থেকে কিছু তথ্য চেয়েছিলেন মহুয়া। সেই মতো প্রশ্নমালা এবং তথ্যাদি জোগাড় করেন তিনি। এর পর মহুয়া তাঁকে নিজের সংসদীয় ইমেল আইডিই দিয়ে দেন, যাতে সরাসরি হীরানন্দানিই প্রশ্ন আপলোড করে দিতে পারেন। আদানি গোষ্ঠীর প্রাক্তন কর্মী, সংবাদমাধ্যমের কাছ থেকেও মহুয়া এ ব্যাপারে সাহায্য় পান বলে দাবি করেছেন। দিল্লিতে নিজের বাংলো মেরামত, যাতায়াতের খরচ, বিদেশ সফরের ব্যবস্থাপনা থেকে দামি উপহারও তাঁর কাছ থেকে মহুয়া নিয়েছেন বলে দাবি হীরানন্দানির। যদিও মহুয়ার দাবি, মাথায় বন্দুক ঠেকিয়ে এই হলফনামা দিতে বাধ্য করা হয়েছে হীরানন্দানিকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget