এক্সপ্লোর

PM Modi's Educational Qualifications: 'আপনার শিক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন ?' প্রধানমন্ত্রীকে কলেজ ডিগ্রি পোস্ট করার চ্যালেঞ্জ TMC সাংসদের

PM Modi News: প্রধানমন্ত্রীর আন্ডারগ্রাজ্যুয়েট রেকর্ড খতিয়ে দেখার অনুমতি দেওয়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শিক্ষাগত যোগ্যতা (PM Narendra Modi's Educational Qualification) প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যসভায় তৃণমূলের সদস্য সাগরিকা ঘোষ (TMC MP Sagarika Ghose)। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নিজের BA (ইতিহাস) ডিগ্রি সোশাল মিডিয়ায় আপলোড করেন তিনি (তৃণমূল সাংসদ)। প্রধানমন্ত্রীর আন্ডারগ্রাজ্যুয়েট রেকর্ড খতিয়ে দেখার অনুমতি দেওয়ার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। ২০১৬ সালের সেই নির্দেশ দিল্লি হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর প্রধানমন্ত্রীর উদ্দেশে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন সাগরিকা। পোস্টে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি লিখেছেন, "প্রিয় মোদিজি। এটা একটা চ্যালেঞ্জ। এখানে আমার বিএ ডিগ্রি দিলাম। প্রত্যেকের দেখার জন্য আপনার কলেজ ডিগ্রি পোস্ট করুন। একটি গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়ে, আপনার কি লুকানোর আছে ? আপনার শিক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন, মোদিজি ?"

 

তৃণমূল কংগ্রেস সাংসদের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশাল মিডিয়ায়। নিজের কলেজ ডিগ্রি প্রকাশ্যে আনায় অনেকেই সাগরিকার প্রশংসা করেছেন এবং দেশের নেতাদের কাছ থেকে জবাবদিহি চেয়েছেন। অনেকে আবার এটিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক প্ররোচনার আখ্যা দিয়েছেন। ইন্টারনেট ব্যবহারকারীরা আরও বলেছেন যে, এই ধরনের বিতর্ক কেবল আসল বিষয়গুলি থেকে মনোযোগ সরিয়ে দেয় এবং কিছুজন জোর দিয়ে বলেন যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সম্পর্কে স্বচ্ছতা জনস্বার্থের বিষয়।

 

কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী আবার কমেন্ট সেকশনে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বি.এ. ডিগ্রিও শেয়ার করেছেন। ২০১৬ সালে বিজেপি এই ডিগ্রিটি প্রকাশ করেছিল, যার পরে ডিগ্রির সত্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে। ২০২১ সালের শুরুর দিকে, দিল্লি বিশ্ববিদ্যালয় বলেছিল যে, বিজেপি কর্তৃক প্রচারিত বি.এ. ডিগ্রিটি খাঁটি এবং প্রধানমন্ত্রীর স্নাতক ডিগ্রি সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক রেকর্ড রয়েছে। তারা ১৯৭৯ সালের উল্লেখকে একটি ছোটখাট ভুল বলে অভিহিত করেছিল, কারণ তিনি এক বছর আগেই পাস করে গিয়েছিলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget