এক্সপ্লোর

Shatrughan on Rahul : 'ডায়নামিক ইউথ আইকন', ফের রাহুলের প্রশংসা করে মোদিকে খোঁচা শত্রুঘ্নর

TMC MP : 'দেড় ঘণ্টার ভাষণে রাহুলের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী, যা দুর্ভাগ্যজনক।' ট্যুইট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার।

কলকাতা : ফের রাহুল গাঁধীর প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা । রাহুলকে 'ডায়নামিক ইউথ আইকন' বলে ট্যুইটে সম্বোধন করলেন তৃণমূল সাংসদ। রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলেন শত্রুঘ্ন। একইসঙ্গে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 'দেড় ঘণ্টার ভাষণে রাহুলের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী, যা দুর্ভাগ্যজনক।' ট্যুইট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার।

এর আগে ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা করেছিলেন শত্রুঘ্ন সিনহা ।'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা করেন তিনি। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার তুলনা করেন।

যদিও এটা দলের অবস্থান নয় বলে জানিয়ে দেয় তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, শত্রুঘ্ন সিনহাকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে যা বলেছেন সেটা দলের অবস্থান নয়। এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে সুর চড়ায় কংগ্রেস। 

এবারও অবশ্য শত্রুঘ্ন-র এই বক্তব্য দলের নয় বলে জানিয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "এটা ওঁর ব্যক্তিগত মত। এটা দলের মত নয়। আমাদের দল পরিষ্কার করে বলেছে, কংগ্রেস একটি আলাদা দল। তাদের নিজস্ব কর্মসূচি ভারত জোড়ো যাত্রা। আমাদের বক্তব্য একটাই ছিল, কংগ্রেস ভারত জুড়ছে খুব ভাল কথা। কিন্তু, তার আগে নিজেদের দলটাকে জোড়া উচিত সবার আগে। তার কারণ, ভারত জোড়ার পরেও যদি দেখা যায়, কংগ্রেসের জনপ্রতিনিধিরা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন বা এজেন্সির ভয়ে গুটিয়ে যাচ্ছেন, তাহলে নিট ফল শূন্য। সুতরাং সেটা সবার আগে মাথায় রাখা উচিত। তৃণমূলের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাই, শতাব্দীর সেরা আর্থিক দুর্নীতি হতে যাওয়া আদানি স্ক্যামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে একটা তদন্ত হোক। অতীতে দেখেছি, নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার দু'-একদিন পর ভারত ছেড়ে পালিয়ে গেছেন। তাই আমরা বলেছি, ইন্টারপোলকে জানিয়ে রাখা হোক। লুকআউট নোটিস জারি করা হোক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget