এক্সপ্লোর

Mamata on Press Conference :"গদ্দারদের" দলে নেব না, স্পষ্ট করলেন মমতা

"গদ্দারদের দলে নেব না ।" জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

কলকাতা : "গদ্দারদের দলে নেব না ।" মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল-ত্যাগী অন্যদের 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু, আজ তৃণমূল ভবনে নেত্রী সরাসরি জানিয়ে দিলেন, তাঁদের আমরা নেব না।

এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, "ভোটের সময় মুকুল আমাদের দলবিরোধী একটাও কথা বলেননি। যাঁরা ভোটের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গিয়েছেন এবং গদ্দারি করেছেন, তাঁদের আমরা নেব না-এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। মুকুলের সঙ্গে অনেকেই গেছেন। মুকুল চলে আসায়, তাঁরাও চলে আসতে চাইবেন। কিন্তু, যাঁরা চরমপন্থী, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা নেব না।"

ভাঙনটা শুরু হয়েছিল ২০১৭ সালে। তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-ই ছেড়ে দেন ঘাসফুল শিবির । গায়ে তুলে নেন গেরুয়া জার্সি। তার পর থেকে পুরানো দলের সঙ্গে বৈরিতা বেড়েছে। কিন্তু, তাঁকে সেঅর্থে কখনও পুরানো দলবিরোধী মন্তব্য করতে শোনা যায়নি বলে দাবি করে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে বিজেপিতে সর্বভারতীয় সহ সভাপতির পদ পেলেও, সেঅর্থে তাঁকে বিধানসভা নির্বাচনে কাজে লাগানো হয়নি বলে অনেকেরই মত। তাই হয়ত ভিতরে ভিতরে অসন্তোষ দানা বাঁধছিল। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে একসময়ের সহকর্মীকে 'বেচারা মুকুল' বলেও বর্ণনা করেন মমতা। এর পর দিনকয়েক আগে মুকুলের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওযা, সব নিয়ে মুকুলের প্রতি তৃণমূলের তরফেও একটা ইতিবাচক বার্তা ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। শেষমেশ তাতেই সিলমোহর পড়ে।

কিন্তু, মুকুলের বিজেপি যোগের পর পরই সবচেয়ে বড় হয়ে উঠছে যে প্রশ্নটা, তা হল এবার কি তবে তৃণমূলের একসময়ের অন্য হেভিওয়েটরাও ধীরে ধীরে পুরানো দলে ফিরবেন ? বিধানসভা ভোটের আগে একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, সুনীল মণ্ডল, অর্জুন সিং, শীলভদ্র দত্ত, রবীন্দ্রনাথ ভট্টাচার্যর মতো তাবড় নেতারা। এই তালিকার মধ্যে দু'-একজন ইতিমধ্যেই সুর নরম করেছেন। তবে কি তাঁরাও ফিরতে চাইছেন ? এনিয়ে জল্পনার মধ্যে দলের অবস্থান জানালেন তৃণমূল সুপ্রিমো।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget