এক্সপ্লোর

ভোটের হার ও ব্যবধান বাড়িয়ে রাজ্য উপনির্বাচনে তৃণমূল ঝড়

কলকাতা: বিধানসভার পর উপনির্বাচনেও সবুজ ঝড়! সাইক্লোনের সামনে রাজ্যের দু’টি লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা কেন্দ্রে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা! তৃণমূল শুধু জয়ীই হয়নি, জয়ের ব্যবধান চমকে দিয়েছে সকলকে! আগের তুলনায় বহুগুণ বেড়েছে ভোট। তমলুক লোকসভা কেন্দ্রে,২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৪৮১। এবার তা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৫২৫ ভোট! ২০১৬-র বিধানসভা ভোটের ফলের নিরিখে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল ৪৯.২৬% ভোট পেয়েছিল। এবারের উপ-নির্বাচনে তা প্রায় ১০ শতাংশ বেড়ে হয়েছে ৫৯.৭৬% ভোট। কোচবিহার লোকসভা কেন্দ্রেও তৃণমূলের জয়ের ব্যবধান বহু বেড়েছে। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ছিল ৮৭ হাজার ১০৭। উপনির্বাচনে তা প্রায় চার গুণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৩৬৩। মাত্র ৬ মাস আগে ২০১৬-র বিধানসভা ভোটের ফলের নিরিখে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৪৫.৪৮% শতাংশ ভোট। এবার এক লাফে দশ শতাংশেরও বেশি বেড়ে তা হয়েছে, ৫৯.৪৫%। ব্যবধান বাড়ানোর প্রশ্নে তৃণমূলের বাকি দুই জেলার নেতৃত্বকে টেক্কা দিয়েছে বর্ধমান! ছ’মাস আগের বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে তৃণমূল জিতেছিল মাত্র ৭০৬ ভোটে। সেখানে উপনির্বাচনে তাদের জয়ের ব্যবধান এক ধাক্কায় হয়ে গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ১২৭। এবার মন্তেশ্বরে ৭৭.০৬% ভোট পেয়েছেন তৃণমূলপ্রার্থী। গত বিধানসভা নির্বাচনে যা ছিল ৪৪.৬৮%। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, ৩ কেন্দ্রের উপনির্বাচনের এই ফলাফলই প্রমাণ করে, সরকারের দ্বিতীয় ইনিংসের ৬ মাস পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বাড়ছে মানুষের।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget