এক্সপ্লোর

সোপারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত লস্কর নেতা আসিফ

হত জঙ্গি আসিফই ছিল কিছুদিন আগে সোপারে এক ফল ব্যবসায়ী পরিবারের উপর হামলার মাষ্টারমাইন্ড। সেই হামলায় ভয়ঙ্কর ভাবে আহত হয় আড়াই বছরের এক শিশুর সহ ৩জন।

নয়াদিল্লি:  বুধবার জম্মু-কাশ্মীরের সপোরে লস্করের এক শীর্ষ নেতাকে খতম করল নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে খবর, হত জঙ্গি আসিফই ছিল কিছুদিন আগে সোপারে এক ফল ব্যবসায়ী পরিবারের উপর হামলার মাষ্টারমাইন্ড। সেই হামলায় ভয়ঙ্কর ভাবে আহত হয় আড়াই বছরের এক শিশুর সহ ৩জন। এছাড়াও অন্যান্য হিংসাত্মক হামলার পিছনে আছে এই আসিফের হাত। এদিন গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই পুলিশও। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নির্দেশ দেন, সোপারে আহত ওই শিশুটিকে উন্নত চিকিত্সার জন্য যেন আকাশপথে দিল্লি নিয়ে আসা হয়। ৩৭০ ধারা বিলোপের পর ছন্দে ফিরছিল উপত্যকা। ঠিক সেই সময়ই পাকিস্তানের মদতে এই জঙ্গি হামলা, কার্যত মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যেই। এর আগে সোমবার সোপারের পুলিশ উপত্যকা থেকে ৮ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষকে ভয় দেখানো ও বিভিন্ন জায়গায় লস্কর-ই-তইবার পোস্টার লাগানোর অভিযোগ আছে বলে সূত্রের খবর। জানা গেছে, ধৃত ৮ জনের ৩ জন এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাঁদের কাছ থেকে সন্দেহজনক অনেক কিছু পাওয়া গেছে। সেনা সূত্রে খবর, গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন অঞ্চল যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, ঠিক সেই সময়ই বিভিন্ন জায়গায় পোস্টার ছড়ায় সন্ত্রাসবাদীরা। যাঁরা দোকান বা স্কুল খুলছেন, তাঁদের সরাসরি ভয়ও দেখানো হয়। এছাড়া পোস্টার মারফত মহিলাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালানো হয়।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget