এক্সপ্লোর

Odisha Train Accident News : বালাসোর ট্রেন দুর্ঘটনার ঘা শুকোনোর আগেই ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন

Odisha Train Accident : সূত্রের খবর, বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

কটক :  বালাসোর ট্রেন দুর্ঘটনার ঘা দগদগে। বহু মৃহদেহ এখনও শনাক্ত করা যায়নি। বহু পরিবার এখনও খোঁজ পায়নি কাছের মানুষের। কিছু পরিবার প্রিয়জনের প্রাণহীন দেহের অপেক্ষায়। এরই মধ্যে ফের দুর্ঘটনা। সেই  ওড়িশাতেই। আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বারগড় জেলায়। 

কয়েকটি ওয়াগন লাইনচ্যুত

সূত্রের খবর, বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই আপাতত খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

 দুর্ঘটনার দায় কার

সোমবার ওড়িশার বারগড়ে একটি বেসরকারী সিমেন্ট কোম্পানির একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে খবর। বারগড় জেলার মেধাপালির কাছে কারখানা চত্বরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ বিষয়ে রেলওয়ের কোনও ভূমিকা নেই বলে সোমবার জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। সূত্রের খবর,  এটি সম্পূর্ণভাবে একটি প্রাইভেট সিমেন্ট কোম্পানির ন্যারো গেজ সাইডিং। রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন এবং ট্রেন ট্র্যাক (ন্যারো গেজ) সহ সমস্ত পরিকাঠামো কোম্পানি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বলে ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে।

"ডুংরি চুনাপাথর খনি এবং এসিসি বারগড়ের সিমেন্ট প্ল্যান্টের মধ্যে একটি ব্যক্তিগত ন্যারো গেজ রেললাইন রয়েছে। লাইন, ওয়াগন এবং লোকো সবই ব্যক্তিগত। এটি কোনওভাবেই ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়। ভোরে ওই ট্রেন লাইনচ্যুত হয়।  

অন্যদিকে,  ৫১ ঘণ্টা পর বাহানাগায় (Bahanaga ) গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনার (Odisha Train Accident )৩ দিনের মাথায়, আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস ও পুরুষোত্তম এক্সপ্রেস ধীর গতিতে নতুন লাইনের ওপর দিয়ে পাস করে। অভিশপ্ত ওই এলাকা ধীর গতিতে পেরোয় হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেসও। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে হাওড়া-ভদ্রক রুটে সবকটি ট্রেনই চলছে। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়বে। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। 

 

সেরা শিরোনাম

Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget