এক্সপ্লোর

Train Accident: ফের বড় রেল দুর্ঘটনা, লাইনচ্য়ুত সিমেন্ট বোঝাই মালগাড়ি, সটান নদীতে গিয়ে পড়ল ১০টি বগি

Bihar Train Accident: ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জসিডি-ঝাঝা রুটে।

পটনা: বছর শেষের মুখে বিহারে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জসিডি-ঝাঝা রুটে।

পূর্ব রেল সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ বিহারের জামুইয়ে বড়ুয়া নদীর ওপর দিয়ে যাওয়ার সময় মালগাড়ির অন্তত ১৯টি কামরা বেলাইন হয়ে যায়। সেতুর উপর থেকে মালগাড়ি নীচে পড়ে যায়। ১৯টি বগির মধ্যে ১০টি সটান গিয়ে পড়ে বড়ুয়া নদীতে।

মালগাড়ির দু'টি বগিকে সেতু থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে দেখা যায়। দুর্ঘটনার জেরে জসিডি-ঝাঝা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন RPF, রেল পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ।

 

রেল সূত্রে খবর, শিমুলতলা সংলগ্ন টেলবা হল্টের কাছে আচমকাই রেললাইন থেকে ছিটকে যায় মালগাড়িটি। ঝাঝার দিকেই ছুটে যাচ্ছিল দুরন্ত গতিতে। সেই সময় তীব্র শব্দে টনক নড়ে সকলের। গিয়ে দেখা যায়, সেতুর উপর থেকে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে দু'টি বগি। বাকি নদীতে গিয়ে পড়েছে।

মালগাড়িতে সিমেন্ট বোঝাই করা ছিল। দুর্ঘনার পর  চারিদিক কার্যত লন্ডভন্ড হয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতি হয়েছে রেললাইনেরও। আপৃডাউন, দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
 
ঝাঝা ও জসিডি থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে ইতিমধ্যেই। ছিটকে পড়া বগিগুলিকে একে একে তুলে আনার চেষ্টা হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। তবে যান্ত্রিক গোলযোগের তত্ত্ব উঠে আসছে।
 
পূর্ব-মধ্যে রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রয়েছে তাঁদের। আসানসোল, মধপুর এবং ঝাঝা থেকে এরআরটি পৌঁছচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে দুর্ঘটনাস্থলে।
 

সেরা শিরোনাম

News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Cockroach Janta Party: ২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রস্তুত থাকুন’, এবার কী ভাবছে ককরোচ জনতা পার্টি?
২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রস্তুত থাকুন’, এবার কী ভাবছে ককরোচ জনতা পার্টি?
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..

ভিডিও

Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget