এক্সপ্লোর

কাকদ্বীপ, দিঘায় তাণ্ডব চাালিয়ে উমপুন কলকাতায় ঢোকার আগেই ধ্বংসলীলা শুরু, নানা জায়গায় ভাঙল গাছ, হোর্ডিং

ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতাতেও। একাধিক জায়গায় ভাঙল গাছ, সিগনাল পোস্ট। পশ্চিম পুটিয়ারিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একতলার কার্নিস। বন্ধ সব উড়ালপুল।

 কলকাতা: কাকদ্বীপে উমপুনে উড়ে গেছে  বাড়ির চাল। দিঘায় গার্ডওয়াল টপকে সমুদ্রের জল গড়িয়ে নিল ভারী বোল্ডারকেও। মন্দারমণিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ।  এই পরিস্থিতি কলকাতা শহরেও। এখনও উমপুন এসে পৌঁছায়নি। তাতেই ঝড়ের দাপটে সারা শহর জুড়ে ভেঙে পড়েছে গাছ।  দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে ভেঙে পড়ল ফুলে ভরা রাধাচূড়া গাছ। গাছ পড়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। গাছ কেটে সরাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে গড়িয়াহাটের মোড়েও ভেঙে পড়েছে গাছ। গাছ পড়ে বন্ধ জেমস লং সরণি।  অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বড় একটি গাছ ভেঙে পড়ে গাড়ির উপর। কেউ হতাহত হননি। গাছটি সরানোর প্রক্রিয়া শুরু হয় দ্রুততার সঙ্গে।  লকডাউনে রাস্তায় এমনিই ভিড় কম। তারমধ্যে উমপুন আতঙ্কে ঘর থেকে বেরচ্ছেন না মানুষ। একের পর এক হোর্ডিং ভেঙে পড়ছে শহরের বিভিন্ন দিকে।  শুধু শহর কলকাতাতেই নয়, দুর্গাপুরে  বিপজ্জনক ভাবে বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে গাছ। ফলে পরিস্থিতি ভয়াবহ। একের পর এক গাছ ভেঙে পড়েছে কাঁথিতেও। বিদ্যুতের তার গাছে জড়িয়ে থাকলে বিপদের আশঙ্কা বাড়তে পারে, তাই তাড়াহুড়ো করে রাস্তায় নেমে গাছ সরানো ও কাটার প্রক্রিয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী।  পুলিশ কর্মীরা যথেষ্ট তৎপর। রাস্তায় যে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কলকাতা পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে

ভিডিও

Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |
Abhishek Banerjee |
CM Suvendu Adhikari |
Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget