এক্সপ্লোর

আডবাণীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য, সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় নিয়ে বললেন উমা ভারতী

আজ আরেক বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর জোশীও শীর্ষ আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, রায়কে স্বাগত জানাই, তবে যে ট্রাস্ট রামমন্দির তৈরির ভার পেয়েছে, তাদের সব মানুষকে ঐক্যবদ্ধ রাখার বিষয়টিও মাথায় রাখতে হবে। এই প্রবীণ নেতা আরও বলেন, আজকের রায়কে সব সম্প্রদায়েরই ‘খোলা মনে’ মেনে নেওয়া উচিত।

নয়াদিল্লি: রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে লালকৃষ্ণ আডবাণীর কথা উল্লেখ করলেন উমা ভারতী। বিজেপির এই নেত্রী রামমন্দির আন্দোলনে বরাবর সামিল ছিলেন। শনিবারের রায়ের পর তিনি ট্যুইট করেন, সুপ্রিম কোর্টের ঐশ্বরিক রায়কে স্বাগত জানাই। বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত আন্তর্জাতিক সভাপতি অশোক সিঙ্ঘলকেও শ্রদ্ধা জানান উমা। লেখেন, এই কাজে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সবাইকে শ্রদ্ধা। আর শ্রদ্ধা রইল আডবাণীজির প্রতিও যাঁর নেতৃত্বে আমরা সকলেই এই মহান কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। শনিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ অযোধ্যা মামলার রায়ে কেন্দ্রকে বিতর্কিত জমিতে ট্রাস্ট গড়ে রামমন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়ার নির্দেশও দিয়েছে। রাম জন্মভূমি ন্যাসের হাতে ২.৭৭ একর জমি তুলে দিতে বলেছে বেঞ্চ। প্রধান বিচারপতি বলেছেন, কেন্দ্রীয় সরকার ট্রাস্ট গঠনের জন্য ৩-৪ মাসে একটি প্রকল্প তৈরি করবে। ট্রাস্ট পরিচালনা ও মন্দির নির্মাণের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা করবে। ২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়ে রামলালা বিরাজমান, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া-এই তিন পক্ষের মধ্যে অযোধ্যার ২.৭৭ একর জমি সমান ভাগে বন্টন করতে বলা হয়। তাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একগুচ্ছ পিটিশনের ওপর আজ রায় দেয় শীর্ষ আদালত। আজ আরেক বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর জোশীও শীর্ষ আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, রায়কে স্বাগত জানাই, তবে যে ট্রাস্ট রামমন্দির তৈরির ভার পেয়েছে, তাদের সব মানুষকে ঐক্যবদ্ধ রাখার বিষয়টিও মাথায় রাখতে হবে। এই প্রবীণ নেতা আরও বলেন, আজকের রায়কে সব সম্প্রদায়েরই ‘খোলা মনে’ মেনে নেওয়া উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget