এক্সপ্লোর

প্রথমবার রাজ্যে আধাসামরিক বাহিনীতে মহিলা নিয়োগ করছে ত্রিপুরা

রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পদগুলির মধ্যে ৭৫ শতাংশ নেওয়া হবে নিজেদের রাজ্য থেকে, আর বাকি ২৫ শতাংশ রাখা হচ্ছে ভিন রাজ্যের জন্য।

আগরতলা: রাজ্যে আধা সামরিক বাহিনীর জন্য ১ হাজার ৪৮৮টি পদ অনুমোদন করল ত্রিপুরা সরকার। এর মধ্যে নেওয়া হবে ৪ হাজার ৭৫২ জন মহিলাকে। পদগুলির জন্য আবেদন করেছিলেন মোট ৩৫ হাজার ৬৪২ জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল দশম শ্রেণি। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তফশিলি জাতি এবং উপজাতির জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম করে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং বয়স ১৮ থেকে ২৮ বছর। উল্লেখ্য, এই প্রথম রাজ্যে আধা-সামরিক বাহিনীতে মহিলাদের নিয়োগ করতে চলেছে ত্রিপুরা। রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পদগুলির মধ্যে ৭৫ শতাংশ নেওয়া হবে নিজেদের রাজ্য থেকে, আর বাকি ২৫ শতাংশ রাখা হচ্ছে ভিন রাজ্যের জন্য। এই নিয়ম মেনেই মহিলাদের জন্য রাখা পদগুলির ৪ হাজার ৩১০ জন রাজ্যের এবং ৪৪২ জন ভিন রাজ্যের থেকে নেওয়া হবে। আবেদনকারীদের ৩০ নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। উত্তীর্ণ হলে বসতে হবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য। ইন্টারভিউয়ে রয়েছএ ১০ নম্বর। রতনলাল নাথ জানিয়েছেন, এই প্রথমবার বাংলা, ইংরাজি ও হিন্দি ভাষার পাশাপাশি ত্রিপুরার নিজস্ব ভাষা ককবরোক-এ পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষাটি পরিচালনা করবে সিবিএসই। ৩৫ হাজার ৬৪২ জন আবেদনকারীর মধ্যে ২০ হাজার ৩৭৭ জন ত্রিপুরার এবং ১৫ হাজার ২৬৫ জন অন্য রাজ্যের। রাজ্যের আবেদনকারীদের মধ্যে ১৬ হাজার ৬২ জন পুরুষ এবং ৪ হাজার ৩১০ জন মহিলা।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget