এক্সপ্লোর

MP on covid19 Vaccine: ট্রাক ভর্তি ভ্যাকসিন, রাস্তার ধারে ফেলে উধাও চালক, তদন্তে পুলিশ

প্রায় আড়াই লক্ষ কোভ্যাকসিন উদ্ধার করা হয়েছে বলে মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে খবর।

ভোপাল: রাস্তার ধারে ভ্যাকসিন ভর্তি ট্রাক। আর সেই ট্রাক ফেলে পালাল চালক। ঘটনা মধ্যপ্রদেশের। সারা দেশের একাধিক রাজ্যে ভ্যাকসিনের হাহাকার। সেই আবহে এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের নরসিংহপুরের করেলি বাস স্ট্যান্ড। এদিন রাস্তার ধারে দেখা যায় একটি ট্রাক। সন্দেহভাজন ওই ট্রাক দেখে তল্লাশি শুরু করেছ পুলিশ। দেখা যায়, তাতে রয়েছে ভ্যাকসিন। প্রায় আড়াই লক্ষ কোভ্যাকসিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় রাস্তার ধারে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রাক। নেই চালক। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে যায় করেলি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ভারত বায়োটেকের প্রস্তুত করা ২ লক্ষ ৪০ হাজার কোভ্যাকসিন মেলে।

পুলিশ জানিয়েছে, ট্রাকে বাতানুকূল যন্ত্র ছিল। ফলে ভ্যাকসিন নষ্ট হয়নি। যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া গিয়েছে তার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে চালকের ফোনের অবস্থান দেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ নিয়ে কোনও সূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন করেলি থানা পুলিশ অফিসার।

দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হয়েছে আজ থেকে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারছেন এই টিকা। গত ১৯ এপ্রিল ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্র। এর আগে এরাজ্য সহ অন্যান্য রাজ্যের পক্ষ থেকে একাধিকবার ভ্যাকসিন কম বলে অভিযোগ করা হয়।

এদিকে  মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ১ মে থেকে রাজ্যে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান শুরু হচ্ছে না। কারণ, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি এখনই এর জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের জায়গায় নেই। টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল এরাজ্যেও। কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য টিকাকরণ আজ থেকে শুরু হল না। এই তালিকায় আছে দিল্লি, কর্নাটক, গোয়ার মতো রাজ্যও। 

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget