এক্সপ্লোর

অম্বেডকরের আদর্শে ভারতের ঐক্য রক্ষায় সংবিধানের 'প্রকৃত রক্ষাকর্তা' মোদী সরকার, ট্যুইট শাহের

মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষ্যে একগুচ্ছ ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানকে ভারতীয় গণতন্ত্রের আত্মা বলেও উল্লেখ করেছেন। সংবিধান দিবসে প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন তিনি।

নয়াদিল্লি: সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের আদর্শ অনুসরণ করে দেশের ঐক্য ও সংহতি রক্ষা সুনিশ্চিত করায়, ১৩০ কোটি ভারতবাসীর সেবায় নরেন্দ্র মোদী সরকার দায়বদ্ধ বলে জানালেন অমিত শাহ। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষ্যে একগুচ্ছ ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানকে ভারতীয় গণতন্ত্রের আত্মা বলেও উল্লেখ করেছেন। সংবিধান দিবসে প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, সংবিধানের প্রকৃত রক্ষাকর্তা হিসাবে মোদী সরকার দেশের ঐক্য ও সংহতি রক্ষায় দায়বদ্ধ। বাবাসাহেব অম্বেডকরের আদর্শের পথে হেঁটে ১৩০ কোটি দেশবাসীর মঙ্গলে কাজ করার শপথও রয়েছে সরকারের। শাহ আরও বলেছেন, যে ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, সেটি ফেডেরাল, ঐক্যমুখীও। হিন্দিতে তিনি ট্যুইট করেছেন, সংবিধান দিবস উপলক্ষ্যে বাবাসাহেব অম্বেডকরকে শ্রদ্ধা জানাই যিনি দেশকে একটি প্রগতিশীল সংবিধান উপহার দিয়েছেন, শ্রদ্ধা সব দেশপ্রেমিককেও যাঁরা সেই সংবিধান অক্ষত রেখেছেন। ১৯৪৯ এর ২৬ নভেম্বর দিনটিতেই সংবিধান গৃহীত হয়েছিল, পরের বছর তা কার্যকর হয়েছিল। ভারতীয় সাধারণতন্ত্রের যাত্রার সূচনা সেখান থেকেই। এটা মাথায় রেখে আজকের দিনটি সংবিধান দিবস হিসাবে সাড়ম্বরে পালন করছে মোদী সরকার। সংবিধান পরিষদের সংবিধান চালুর ৭০-তম বর্ষপূর্তিতে সংসদের সেন্ট্রাল হলে বসেছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget