এক্সপ্লোর

Harvard University : আবার ট্রাম্পের রোষে, আর বিদেশি পড়ুয়া ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

এখন থেকে আর বিদেশি পড়ুয়া ভর্তি করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কী প্রভাব পড়তে পারে বর্তমান পড়ুয়াদের উপর?

ট্রাম্প প্রশাসনের সব সিদ্ধান্তের কাছে মাথা না নোওয়ানোর খেসারত । আগে বন্ধ করে দেওয়া হয়েছিল বড় অঙ্কের  অনুদান। আর এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ভর্তির অধিকারের উপর কোপ বসাল আমেরিকার সরকার। নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া ভর্তি করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির করার ক্ষমতা খর্ব করা হল। 

বৃহস্পতিবার সরকারের তরফে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তের ফলেই এই নির্দেশ। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠিয়ে এ কথা জানান। তিনি একটি X পোস্টে এর কারণ ব্যাখ্যা করেন। হাভার্ডের বিরুদ্ধে  হিংসার প্রশ্রয় দেওয়ার মতো অভিযোগ করেছেন তিনি। তাছাড়া ইহুদি-বিদ্বেষ, ইহুদিদের বিরুদ্ধে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও অভিযোগ,  চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে হাত মিলিয়ে চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই এই  বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হচ্ছে। তাছাড়া মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে  বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি করা একটি “বিশেষাধিকার, অধিকার নয়”। প্রসিদ্ধ এই বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করার খরচ বিশাল। এই প্রসঙ্গেই ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, নিজেদের বহু বিলিয়ন ডলারের সম্পদের সঞ্চয় বৃদ্ধির জন্য বিদেশী শিক্ষার্থীদের শুষে নেওয়া হচ্ছে। বিদেশী শিক্ষার্থীদের থেকে অনেক বেশি টিউশন ফি আদায় করে হার্ভার্ড। 

তবে হ্যাঁ, যদি হাভার্ড চায় এই বিশেষাধিকার ফেরত পেতে, আবার বিদেশি পড়ুয়া ভর্তি করতে, স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম করাতে,তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তাদের "প্রয়োজনীয় তথ্য" দিতে হবে। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তে বিরাট সমস্যায় পড়তে চলেছেন বিশ্ববিদ্যালয়ের বহু বিদেশী পড়ুয়া। তাঁদের অন্যত্র পড়াশোনার ব্যবস্থা করতে হবে, নইলে তারা আইনি মর্যাদা হারাবে। জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সরকারের এই পদক্ষেপ বেআইনি। অধুনা বিশ্বের ১৪০টি দেশ থেকে মেধাবী পড়ুয়ারা হার্ভার্ডে পড়তে আসে। তাদের বিদ্যাদান করতে হার্ভার্ড প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, প্রতি বছর ৫০০-৮০০ জন ভারতীয় শিক্ষার্থী এবং বিদ্বান মানুষ হার্ভার্ডে পড়াশোনা করেন। বর্তমানে, ভারত থেকে ৭৮৮ জন শিক্ষার্থী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

গত এপ্রিল মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেছিলেন, "হার্ভার্ডকে আর শিক্ষার জন্য উপযুক্ত জায়গা হিসেবে বিবেচনা করা যাবে না, এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনও তালিকায়ও এটিকে বিবেচনা করা উচিত নয়" । 

 

 

সেরা শিরোনাম

Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget