এক্সপ্লোর

ভুগছিলেন করোনায়, হোয়াইট হাউসে পৌঁছতে না পৌঁছতেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

ট্রাম্প জানিয়েছেন, তিনি এ মাসের ১৫ তারিখ প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিতর্কে যোগ দিতে ইচ্ছুক।

ওয়াশিংটন: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে টুইট করেছেন, করোনাকে ভয়ের কিছু নেই, তাকে অত পাত্তা দেবেন না। আর বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলেছেন তিনি। যদিও তাঁর চিকিৎসক জানিয়েছেন, তিনি এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত নন। করোনায় আক্রান্ত হয়ে ট্রাম্প ভর্তি হন ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে। মাঝখানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে। তবে আপাতত তিনি ভাল আছেন, সরকারি বাসভবনে ফিরেও এসেছেন। আর হোয়াইট হাউসে আসতে না আসতেই মাস্ক খুলে ফেলেছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক শন কোনলি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট এখনও পুরোপুরি বিপদ কাটিয়ে ওঠেননি। প্রেসিডেন্টের নিজস্ব হেলিকপ্টার থেকে বেরিয়ে ব্লু রুম ব্যালকনি দিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকেন, সাউথ পোর্টিকোর সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। তারপর মাস্ক খুলে ফেলে পকেটে পুরে রাখেন। বারান্দায় দাঁড়িয়ে থাম্বস আপ দেখান দর্শকদের। এর আগে ট্রাম্প নিজেই টুইটারে জানিয়ে দেন, স্থানীয় সময় সন্ধে সাড়ে ছটায় হাসপাতাল থেকে ডিসচার্জ করা হচ্ছে তাঁকে। লেখেন, করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তা যেন আপনাকে পরিচালিত না করে। তবে ডিসচার্জ সংক্রান্ত যাবতীয় শর্ত পালন করার পরেই তাঁকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। এখনও পুরোপুরি সেরে না উঠলেও তাঁর চিকিৎসকরা আত্মবিশ্বাসী, হাসপাতালের বদলে হোয়াইট হাউসে থেকেই তিনি সুস্থ হয়ে উঠবেন, এখানে ২৪ ঘণ্টা বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে তাঁকে। হোয়াইট হাউসেই তাঁকে দেওয়া হবে রেমডিসিভিরের পঞ্চম ও চূড়ান্ত ডোজ। ট্রাম্প জানিয়েছেন, তিনি এ মাসের ১৫ তারিখ প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিতর্কে যোগ দিতে ইচ্ছুক। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ৭২ ঘণ্টার বেশি আগে তাঁর শেষবার জ্বর এসেছিল, এখন অনেক ভাল আছেন তিনি।

সেরা শিরোনাম

BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
21 July Rally : '২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...
'২১ জুলাই সেদিনই শেষ হয়ে গেছিল', ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য...
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget