এক্সপ্লোর

Turkey-Syria Earthquake: একবছরে ৩৩ হাজার কম্পন, বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুমিছিল, বার বার কেন তুরস্কেই বিপর্যয়

Turkey Earthquake: এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী ৭.৮, ৭.৬ এবং ৬.০ তীব্রতায় তিনটি ভূমিকম্প হয়েছে সেখানে।

আঙ্কারা: ধ্বংসস্তূপকে ঘিরে আতঙ্ক, উৎকণ্ঠা। তুষারপাত, বৃষ্টির মধ্যে বার বার বিঘ্নিত উদ্ধারকার্য। তাতে মঙ্গলবার রাত পর্যন্ত তুরস্কে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়ে গিয়েছে। যত সময় এগোবে, মৃতের সংখ্যা তত বাড়বে, এমনকি প্রায় আটগুণে পৌঁছবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিগত এক শতকে এত বড় বিপর্যয় কখনও নেমে আসেনি তুরস্কে (Turkey-Syria Earthquake)। কিন্তু তুরস্ক এবং পড়শি দেশ সিরিয়ায় পরিস্থিতি এত ভয়াবহ হল কেন, উঠে আসছে নানা তত্ত্ব (Turkey Earthquake)। 

তুরস্কে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়ে গিয়েছে

এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী ৭.৮, ৭.৬ এবং ৬.০ তীব্রতায় তিনটি ভূমিকম্প হয়েছে সেখানে। তার পর লাগাতার আফটারশক অনুভূত হয়েছে,মঙ্গলবার সারা দিন যা অব্যাহত থেকেছে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৪৫৬ কিলোমিটার দূরের সাইপ্রাস, ৮৭৪ কিলোমিটার দূরের লেবানন, ১ হাজার ৩৮১ কিলোমিটার দূরের ইজরায়েল এবং ১ হাজার ৪১১ কিলোমিটার দূরের মিশর পর্যন্ত তার আঁচ গিয়ে পড়েছে। ৬ ফেব্রুয়ারি ভোর ৪টেয় প্রথম বার কম্পন অনুভূত হয়। দক্ষিণ-মধ্য তুরস্কের গাজিয়ান্তেপ ছিল যার উৎসস্থল। সেখানে প্রায় ২ লক্ষ মানুষের বাস, যাঁদের মধ্যে রয়েছেন সিরীয় শরণার্থীরাও। ২০১১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে সেখানে আশ্রয় নেন ওই সব মানুষ জন। 

প্রথম কম্পনের পর কমপক্ষে ৪০টি আফটারশক অনুভূত হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে তার মধ্যে কোনওটির তীব্রতা ৬.৭ পর্যন্ত ওঠে। এর ন'ঘণ্টা পর আরও দুই ভূমিকম্প ঘটে সেখানে, একটি ৭.৬ এবং অন্যটি ৬.০ তীব্রতায়। তাতেই লন্ডভন্ড হয়ে গিয়েছে ওই অঞ্চল। তীব্রতার নিরিখে ৭.৮ এবং ৭.৬ তীব্র বলে গন্য হয়। প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। ধূলিসাৎ হয়ে যায় পর পর কয়েক হাজার বাড়িঘর, নির্মাণ। দু'টুকরো হয়ে যায় হাতেয় বিমানবন্দর। গত ১০০ বছরে এমন তীব্র ভূমিকম্পের নজির নেই তুরস্ক এবং সিরিয়ায়।  

তুরস্কেই কেন বিধ্বংসী রূপ ভূমিকম্পের

কিন্তু কেন এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হল সেখানে, উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা। এমনিতে ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত দেশ। ২০২০ সালেই সে দেশে সবমিলিয়ে ৩৩ হাজার বার কম্পন অনুভূত হয়। এর মধ্যে ৩৩২ বার কম্পনের তীব্রতা ছিল ৪.০-র উপরে। ভৌগলিক অবস্থান, টেকটোনিক পাতের গঠনের জন্যই তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশের মধ্যে পড়ে। পৃথিবীর বহির্ভাগ মূলত ১৫টি স্তর নিয়ে গঠিত, যাকে টেকটোনিক পাতও বলা হয়। এই পাতগুলির মধ্যেকার সীমানাই গন্ডগোলের মূলে। সেখানে ফাটল থাকে। এমনকি কোনও কোনও ক্ষেত্রে একটি পাতের উপর অন্যটি থাকে। একটু এদিক ওদিক হলেই নেমে আসতে পারে বিপর্যয়। 

আরও পড়ুন: Turkey Earthquake: উদ্ধারকার্যে বাধা ঠান্ডা ও বৃষ্টির,ক্ষয়ক্ষতির হিসেব নেই কোনও, ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা

তুরস্ক আনাতোলিয়ান টেকটোনিক পাতের উপর অবস্থিত। ইউরেশিয়ান এবং আফ্রিকান পাতের মধ্যে আঁটোসাটো অবস্থান তার। উত্তরে রয়েছে আরবিয়ান প্লেট, তাতে আরও অবরুদ্ধ অবস্থান। ইউরেশিয়ান এবং আনাতোলিয়ান পাতের সংযোগস্থলে রয়েছে একটি ফাটল, যা নর্থ আনাতোলিয়ান ফল্ট লাইন হিসেবে পরিচিত, যা বিপর্যয় ডেকে আনে। নর্থ আনাতোলিয়ান ফল্ট ইস্তানবুলের দক্ষিণ থেকে তুরস্কের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। অতীতেও এর কারণে একাধিক বার বিপর্যয় নেমে এসেছে। ১৯৯৯ সালে ৭.৪ এবং ৭.০ তীব্রতায় দু'টি ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল চারিদিক। সে বার মৃত্যু হয় ১৮ হাজার মানুষের। আহত হন ৪৫ হাজার মানুষ। ২০১১ সালেও ৭.১ তীব্রতায় ভূমিকম্প হলে ৫০০-র বেশি মানুষ মারা যান। 

বিপজ্জনক অবস্থানই কি বিপর্যয়ের জন্য় দায়ী!

এর পাশাপাশি, ইস্ট আনাতোলিয়ান ফল্ট লাইনও উদ্বেগের কারণ। আনাতোলিয়ান পাত এবং আরাবিয়ান পাতের মধ্যে রয়েছে সেটি, তুরস্কের পূর্ব থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ৬৫০ কিলোমিটার তার বিস্তার। এ ছাড়াও এজিয়ান সমুদ্র পাত রয়েছে, ভূমধ্যসাগরের পূর্বে যা অবস্থান, তুরস্কের পশ্চিমে এবং গ্রিসের দক্ষিণে। ওই অঞ্চলে ভূমিকম্পের জন্য দায়ী এই এজিয়ান সমুদ্র পাত। বিজ্ঞানীরা জানিয়েছেন, তুরস্কের ৯৫ শতাংশ স্থলভাগই ভূমিকম্পপ্রবণ, যার এক তৃতীয়াংশ আবার অত্যধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রয়েছে ইস্তানবুল, ইজমির এবং পূর্ব আনাতোলিয়ার বিস্তীর্ণ এলাকা। 

এর আগে একাধিক বার বিধ্বংসী ভূমিকম্প হলেও, এ বারের ভয়াবহতা আগের সব হিসেব ছাপিয়ে গিয়েছে

কিন্তু এর আগে একাধিক বার বিধ্বংসী ভূমিকম্প হলেও, এ বারের ভয়াবহতা আগের সব হিসেব ছাপিয়ে গিয়েছে। ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে তুরস্কে ৩০ হাজার ৬৭৩ বার ভূমিকম্প হয়। কিন্তু তার মধ্যে মাত্র দু'বারই কম্পনের তরঙ্গে তীব্রতা এ বারের মতো ছিল।  ১৯৩৯ সালে ৮.০ তীব্রতায় ভূমিকম্প হয়েছিল তুরস্কে, সে বার উৎসস্থল ছিল পূর্বের ইরজিনকান। প্রায় ২০ হাজার মানুষ মারা গিয়েছিলেন তাতে। ভেঙে পড়েছিল ১ লক্ষ ১৬ হাজার ৭২০টি বাড়িঘর। ১৯৩৯ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচটি তীব্র ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের অগাস্টে আনাতোলিয়ান ফল্টে ৭.৪ তীব্রতায় ভূমিকম্প হয়। সে বার ১৭ হাজার মানুষ মারা যান। ১৯০০ সাল থেকে ৭৪৬বার ভূমিকম্পে সেখানে ৯০ হাজারের বেশি মানুষ ভূমিকম্পের কবলে পড়ে মারা গিয়েছেন। ক্ষয়ক্ষতি হয় ২৫০০ কোটি ডলারের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget