এক্সপ্লোর

Twitter verification update : আবেদনের বন্যা, 'ব্লু ব্যাজ ভেরিফিকেশন' আপাতত বন্ধ রাখল ট্যুইটার

আবেদনের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে 'ব্লু ব্যাজ ভেরিফিকেশন প্রোগ্রাম' সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ট্যুইটার। কোম্পানি জানিয়েছে, পুরোনো আবেদন সামলে উঠলেই ফের এই ফিচারের অ্যাপলিকেশন নেবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

নয়া দিল্লি : আবেদনের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে 'ব্লু ব্যাজ ভেরিফিকেশন প্রোগ্রাম' সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ট্যুইটার। কোম্পানি জানিয়েছে, পুরোনো আবেদন সামলে উঠলেই ফের এই ফিচারের আবেদন নেবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই ছন্দপতন। সম্প্রতি 'ব্লু ব্যাজ ভেরিফিকেশন প্রোগ্রাম' চালু করেছিল ট্যুইটার। গ্রাহকের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই শুরু হয়েছিল এই ফিচারের কাজ। কিন্তু আবেদনের বন্যায় দ্রুত এই কাজে 'বিরতি' নিতে হল ট্যুইটারকে। শনিবার এ প্রসঙ্গে ট্যুইট করেছে ট্যুইটার। কোম্পানি বলেছে, ''আমরা এখন ভেরিভিকেশন রিকোয়েস্টের ওপর কাজ করছি। সেই কারণে নতুন রিকোয়েস্ট নেওয়া বন্ধ রাখা হয়েছে। একবার পুরোনো ব্লু টিক ভেরিফিকেশনের রিকোয়েস্ট যাচাইয়ের কাজ শেষ হলেই নতুন আবেদন নেওয়া হবে।''

গত সপ্তাহেই ৬টি শ্রেণিতে ব্লু ব্যাজ ভেরিফিকেশন প্রোগ্রাম শুরু করে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার। বিশ্বের ট্যুইটার গ্রাহকদের ব্লু ব্যাজ দিতেই শুরু হয় এই ফিচারের কাজ। যার জন্য সবার পরিচয় যাচাই করতে হচ্ছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। সম্প্রতি আবেদনের স্তূপ জমতে থাকায় নতুন আবেদন নেওয়া বন্ধ করে তারা। ২০১৭ সালেও ভেরিফিকেশন প্রোগ্রাম বন্ধ করেছিল ট্যুইটার। যা ফের চালু হয়েছে এই বছর। 

নতুনভাবে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৬টি ক্যাটেগরিতে ভাগ করছে কোম্পানি। গভর্নমেন্ট, কোম্পানিজ, ব্র্যান্ডস অ্যান্ড অর্গানাইজেশন, নিউজ অর্গানাইজেশন অ্যান্ড জার্নালিস্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস অ্যান্ড গেমিং, অ্যাক্টিভিস্ট ছাড়াও অর্গানাইজার ও প্রভাবশালী ব্যক্তিত্বদের জন্য আলাদা শ্রেণি বানিয়েছে ট্যুইটার। তবে চলতি বছরে মাইক্রো ব্লগিং সাইটে নতুন শ্রেণি অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছে ট্যুইটার। যার মধ্যে বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ধর্মীয় নেতাদের আলাদা বিভাগ হবে।

ট্যুইটারের তরফে জানানো হয়েছে, একবার আবেদন গৃহীত হলে প্রোফাইলের পাশে ব্লু টিক দেখতে পাবেন গ্রাহকরা। এর মধ্যে ভুল বা সমস্যা থাকলে ৩০ দিনের মধ্যে উত্তর দিতে হবে ইউজারকে। একবার ব্লু টিকের জন্য আবেদন জমা পড়লে কয়েক দিনের মধ্যেই ই-মেইলে তার জবাব পাবেন গ্রাহক। কোনও কারণে জবাব দিতে দেরি হলে, বুঝতে হবে অন্য আবেদন সামলাতে গিয়েই কোম্পানির এই দেরি হচ্ছে।

সেরা শিরোনাম

Pradhan Mantri Shram Yogi Maan-dhan: অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন, এই প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন নাম নথিভুক্ত?
অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন, এই প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন নাম নথিভুক্ত?
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
ABP Ananda Top 10,15 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Bangladesh News: DUCSU মিউজিয়ামে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জায়গায় মহম্মদ আলি জিন্নাহ্-র ছবি, তদন্তের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
DUCSU মিউজিয়ামে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জায়গায় মহম্মদ আলি জিন্নাহ্-র ছবি, তদন্তের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ভিডিও

BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Chandranath Rath Death :
TMC News: মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলি,আমাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় : রবিউল আলম
Bhangar Incident : ফের উত্তপ্ত ভাঙড়, ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | TMC VS ISF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget