এক্সপ্লোর

কুপওয়ারায় সংঘর্ষিবিরতি চুক্তিভঙ্গ পাকিস্তানের, নিহত ২ জওয়ান, ১ নাগরিক

ঘটনাটি ঘটেছে কুপওয়ারার টাংঘর সেক্টরে। পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

শ্রীনগর: বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে ফের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় গোলাগুলি চালাল পাকিস্তান। পাক বাহিনীর গোলাগুলির শিকার হয়ে নিহত হলেন ২ জওয়ান। মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকেরও। আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুপওয়ারার টাংঘর সেক্টরে। পাক গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। গত সপ্তাহেও বারামুল্লা ও রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় সংঘর্ষচুক্তিভঙ্গ করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান। সেই ঘটনাতেও, ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্র ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত ৫ অগাস্ট ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পেয়েছে। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। এরপর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছে পাকিস্তান। একইসঙ্গে, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে গোলাগুলি উত্তরোত্তর বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। এই নিয়ে পাক প্রশাসনের কাছে কড়া অভিযোগ দায়ের করেছে নয়াদিল্লি। বিশেষ করে, যেভাবে, ভারতীয় নাগরিক ও জনবসতি লক্ষ্য করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান, তার তীব্র নিন্দা করেছে ভারত। গত সপ্তাহে, নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ বলেন, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর থেকেই জম্মু  ও কাশ্মীরে লাগাতার জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য সীমান্তে গোলাগুলির মাধ্যমে জঙ্গিদের ‘কভার’ দিচ্ছে পাক সেনা বলেও জানায় সেনা। এই প্রেক্ষিতেই ভারতীয় সেনা জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টম্বর মাস পর্যন্ত যথাক্রমে ২৯৬, ৩০৭ ও ২৯২ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে পাকিস্তান। সেপ্টেম্বরে ৬১ ‘ক্যালিবার এস্কালেসন’ মর্টার ও ভারী অস্ত্রের ব্যবহার করা হয়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এবছর পাকিস্তান ২ হাজারের বেশি বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে, যাতে ২১ জন মারা গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget