এক্সপ্লোর

আদিত্য়নাথকে ফোন উদ্ধবের, বুলন্দশহরের মন্দিরে ২ সাধু হত্যায় সাম্প্রদায়িক যোগ নেই, দাবি উত্তরপ্রদেশ পুলিশের

সঞ্জয় রাউত সহ বেশ কয়েকজন শিবসেনা নেতা সাধু হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সঞ্জয় ট্যুইট করেন, ভয়ঙ্কর! উত্তরপ্রদেশের বুলন্দশহরে মন্দিরে দুই সাধু খুন হলেন। কিন্তু আমি সবাইকে এই হত্যায় সাম্প্রদায়িক রং না লাগাতে আবেদন করব। পালঘরের ঘটনা নিয়ে ওরা সেটাই করতে চেয়েছিল।

বুলন্দশহর: উত্তরপ্রদেশের বুলন্দশহরের মন্দিরে ২ সাধু হত্যায় কোনও ধর্ম বা সম্প্রদায়ের যোগ নেই বলে জানাল আদিত্যনাথ প্রশাসন। ৫২ ও ৩৫ বছর বয়সি দুই সাধুকে সোমবার রাতে খুনের ঘটনায় রাজু নামে এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। রবীন্দ্র কুমার নামে এক পদস্থ পুলিশকর্তা বলেছেন, রাজু আপাততঃ জেরায় বলেছে, সে ভাং খেয়ে নেশার ঝোঁকে মন্দিরে ঢুকে সাধুদের হত্যা করেছে। তরবারির কোপে মেরে ফেলার কথা বলা হলে সে দাবি করেছে, শুধু লাঠিই ব্যবহার করেছিল। সে এমন দাবিও করে যে, এই খুন ভগবানের ইচ্ছাতেই হয়েছে। পুলিশের বক্তব্য, মুরলি ওরফে রাজু তফসিলি জাতিভুক্ত, মন্দির থেকে ‘চিমটে’ নিয়ে যাওয়ায় তাকে চুরির অভিযোগ তুলে গালিগালাজ, বকাঝকা করেন সাধুরা, রাগে সে তাদের খুন করে। খুনের পর গ্রামবাসীরা তাকে ভাং খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাচক্রে অঙ্গপ্রতঙ্গ বেচার জন্য বাচ্চা চুরির গুজব ছড়িয়ে গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু ও তাদের গাড়িচালককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনায় করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে সরব হয়েছিল মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। কিন্তু রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেফতার ১০১ জনের মধ্যে একজনও মুসলিম নেই বলে জানিয়ে দেন, বলেন, কোনও সাম্প্রদায়িক যোগসাজশই নেই। তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ধবকে ফোন করে কড়া ব্যবস্থা নিতে বলেন। আদিত্য়নাথও উদ্ধবকে ফোন করেন। বিজেপি নেতাদের একাংশ দাবি করেন, এটি সাম্প্রদায়িক হামলা, পূর্ণাঙ্গ তদন্ত চাই। আজ উদ্ধব পাল্টা ফোন করেন আদিত্য়নাথকে। পরে বলেন, সাধু হত্যা নিয়ে কথা হয়েছে। বলেছি, এমন জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনার পাশে আছি। ঠিক আমরা যেমন সক্রিয় হয়ে অভিযুক্তদের ধরেছি, আশা করব, আপনারাও সেরকম করবেন, সাম্প্রদায়িক রং দেওয়া হবে না এ ঘটনায়। আদিত্য়নাথ সাম্প্রদায়িক যোগসূত্র না থাকার দাবি করলেও তাঁকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফোনের পর এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের সম্ভাবনা উঁকি মারছে। সঞ্জয় রাউত সহ বেশ কয়েকজন শিবসেনা নেতা সাধু হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সঞ্জয় ট্যুইট করেন, ভয়ঙ্কর! উত্তরপ্রদেশের বুলন্দশহরে মন্দিরে দুই সাধু খুন হলেন। কিন্তু আমি সবাইকে এই হত্যায় সাম্প্রদায়িক রং না লাগাতে আবেদন করব। পালঘরের ঘটনা নিয়ে ওরা সেটাই করতে চেয়েছিল। উত্তরপ্রদেশের সাধু হত্যা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, দোষীদের সাজা দেওয়ার দাবি তুলে ট্যুইট করেছেন প্রিয়ঙ্কা গাঁধী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget