এক্সপ্লোর

Ujjwala Yojana Gas Price: ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রের, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর?

Ujjwala Yojana: উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে এবার নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে জনগণের মন পেতে এবার বড় ঘোষণা কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে (Ujjwala Yojana) রান্নার গ্যাসে (Gas Cylinder) এবার নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এদিন জানান হয়েছে, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর। আগামী অর্থবর্ষেও উজ্জ্বলা প্রকল্পে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে, এমনটাই জানান হয়েছে।  

এদিন সাংবাদিক বৈঠকে পীযূষ গোয়েল জানান, ১৪.২ কেজি সিলিন্ডারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছিলেন, তারা আগামী বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। 

এর আগে ভর্তুকি উজ্জ্বলার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্র। সিলিন্ডার পিছু ভর্তুকি আরও ১০০ টাকা করে বৃদ্ধি করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেছিল অনুরাগ ঠাকুরের। লোকসভা ভোটের আগে উজ্জ্বলা প্রকল্পে ফের দাম কমায় এবং বর্তমানে সেই দামই আগামী এক বছর জারি রাখল কেন্দ্র। 

প্রসঙ্গত, ২৯ অগাস্ট উজ্জ্বলা প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। ৪ অক্টোবর উজ্জ্বলার সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। 

লোকসভা নির্বাচনের আগে এটি বড় সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কারা এর সুবিধা পাবেন? 

এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।

কী এই উজ্জ্বলা যোজনা ?

উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।                                                                 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget