RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG Kar Case Update: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, অভয়াকাণ্ডের ২ বছরের মাথায় ফের প্রশ্নের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা।

কলকাতা: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। অভয়াকাণ্ডের ২ বছরের মাথায় ফের প্রশ্নের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা। আর জি কর হাসপাতালের ৭ তলায় মেডিসিন বিভাগ থেকে উধাও রোগী।
জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি হয়েছিলেন বরানগরের বাসিন্দা বিমল ঘোষ। এরপরে ওই হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় RG কর হাসপাতালে। ২২ নম্বর বেডে ভর্তি ছিলেন বরানগরের বাসিন্দা বিমল ঘোষ। এরপর গত শুক্রবার সকাল ৮টা থেকে আর খোঁজ মেলেনি বিমলের, বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই টালা থানায় অভিয়োগ দায়ের করা হয়েছে।হাতে চ্যানেল নিয়েও কীভাবে নিখোঁজ হলেন তিনি ? কেন্দ্রীয় বাহিনী, সিসি ক্যামেরার নজরদারি থাকা সত্বেও কীভাবে উধাও হওয়ার মত ঘটনা ঘটল , প্রশ্ন তুলেছে ঘোষ পরিবার।






















