এক্সপ্লোর

UK Coronavirus : ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, ৫০ ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজে গতি বাড়াবে ইংল্যান্ড

ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে,  B1.617.2 ভ্যারিয়েন্ট উত্তর-পশ্চিম ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিছুটা লন্ডনেও ছড়াচ্ছে। সংক্রমণ রুখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লন্ডন : ব্রিটেনের স্বাভাবিক ছন্দে ফেরার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে ভারতের ভ্যারিয়েন্ট। শুক্রবার এই সতর্কবার্তা দেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। জনজীবন পুনরায় স্বাভাবিক হওয়ার পথে সোমবার আরও এক একধাপ এগনোর কথা ব্রিটেনের। কিন্তু, ২১ জুন শেষ ধাপ নিয়ে সন্দেহ রয়েছে। যদিও জনসন বলেন, "আমাদের রোডম্যাপে দেরি করা উচিত হবে না। কিন্তু, উন্নতির পথে এই নতুন ভ্যারিয়েন্ট ব্যাঘাত ঘটাতে পারে। মানুষকে নিরাপদে রাখার জন্য যা করার প্রয়োজন আমরা তা করব।"

ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে,  B1.617.2 ভ্যারিয়েন্ট উত্তর-পশ্চিম ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিছুটা লন্ডনেও ছড়াচ্ছে। সংক্রমণ রুখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে ৫০-এর বেশি বয়সিদের এবং শারীরিকভাবে যাঁরা দুর্বল, তাঁদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে জানান জনসন। সরকারি সূত্রে খবর, নতুন এই ভ্যারিয়েন্টের জেরে গত সপ্তাহে যেখানে ৫২০ জন সংক্রমিত হয়েছিলেন, সেখানে এ সপ্তাহে ১ হাজার ৩১৩ জন আক্রান্ত। তাই পরীক্ষা এবং স্থানীয়স্তরে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জানসন জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্ট অন্য স্ট্রেনগুলির থেকে আরও বেশি সংক্রামক কি না, সেই সংক্রান্ত ডাটার উপর অপেক্ষা করছে ইংল্যান্ড সরকার। এদিকে চিফ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি জানিয়েছেন, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক। কিন্তু, সেটা কতটা সে ব্যাপারে নিশ্চিত নন তাঁরা।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ব্রিটেন। এর পিছনে রয়েছে টিকাকরণ কর্মসূচি। সরকারি আধিকারিকরা আশাবাদী, নতুন ভ্যারিয়েন্টেও কার্যকরী হবে ভ্যাকসিন। প্রধানমন্ত্রী বলেছেন, "এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ নেই যে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে কম কার্যকরী আমাদের ভ্যাকসিন। গতবার আমরা যখন নতুন ভ্যারিয়েন্টের মুখোমুখি হয়েছিলাম, সেবারের থেকে এবার আমাদের পরিস্থিতি আলাদা।" উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতকে ট্রাভেলে লাল তালিকায় রাখে ব্রিটেন। অর্থাৎ ভারত থেকে কেউ সেদেশে গেলে তাঁকে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget