এক্সপ্লোর

World News:কাশতে কাশতে হতে পারে হার্নিয়া, '100 day cough'-র লালচোখ ব্রিটেনে!

UK Health Officials Issue: '100 day cough' নামে আপাতত এই সংক্রমণের বাড়বাড়ন্তকে সম্বোধন করছেন ব্রিটেনের ডাক্তাররা।

নয়াদিল্লি: একসময়ে 'শিশু-ঘাতক' হিসেবে দস্তুরমতো নামডাক ছিল 'হুপিং কাশি'-র। প্রতিষেধক আবিষ্কারের পর তার দাপট কিছুটা নিয়ন্ত্রণে এলেও ব্রিটেনে গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নতুন করে মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। '100 day cough' নামে আপাতত এই সংক্রমণের বাড়বাড়ন্তকে সম্বোধন করছেন ব্রিটেনের (Whooping Cough In Britain) ডাক্তাররা। তাঁদের বক্তব্য, সাধারণ সর্দির উপসর্গ নিয়ে শুরু হলেও পরে ভয়ঙ্কর কাশি পর্যন্ত চলে যাচ্ছে এটি, যার মেয়াদ অন্তত তিন মাস। সেই দিকটি মাথায় রেখেই এই  '100 day cough' নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ডাক্তাররা।

সংক্রমিতের বাড়বাড়ন্ত...
গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 'হুপিং কাশি' বা 'পার্টাসিস' সংক্রমণের ৭১৬টি ঘটনা পেয়েছে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি। ২০২২ সালের একই মেয়াদের নিরিখে অন্তত ৩ গুণ বেশি এই সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, 'বরদেতেল্লা পার্টাসিস ব্যাকটেরিয়া' থেকে ফুসফুস এবং 'এয়ারওয়ে'-তে এই ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির এক শীর্ষকর্তার মতে, কোডিড-১৯ অতিমারীর সময়ে লকডাউন এবং সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ফলে এই সংক্রমণও অনেকটা কমে গিয়েছিল। এখন আবার মাথাচাড়া দিতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। 

অতীত...
পঞ্চাশের দশকে 'হুপিং কাশি'-র প্রতিষেধক আবিষ্কার হয়েছিল। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিকসের এক অধ্যাপক, অ্যাডাম ফিন ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানালেন, ষাটের দশকে যখন টিকাকরণ চলছে, তার আগে পর্যন্ত গড়ে প্রতি তিন বছরে মহামারীর আকার নিত এই রোগ। 'শিশু-ঘাতক' হিসেবে পরিচিত হলেও বিশেষজ্ঞদের মতে, এতে বয়স্করাও আক্রান্ত হতে পারেন। টানা ভয়ঙ্কর কাশি নয়, এর জেরে হার্নিয়া, পাঁজরে ব্যথা, মধ্যকর্ণে সংক্রমণ এবং অল্প চাপেই প্রস্রাব হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ জানাচ্ছে,  'হুপিং কাশি'-র ফলে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠতে পারে। কাশির দমকে বমি এমনকি, কিছু ক্ষেত্রে পাঁজরের হাড়গোড় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও হতে পারে। তবে আতঙ্কিত নয়, বরং সময়ে সতর্ক হওয়াই 'হুপিং কাশি' প্রতিরোধের উপায়। তা ছাড়া প্রতিষেধক তো রয়েছেই। উল্লেখ্য, একদম সম্প্রতি চিন, ডেনমার্ক, আমেরিকা, নেদারল্যান্ডস-সহ একাধিক দেশে নতুন 'আতঙ্ক' ছড়িয়েছিল 'হোয়াইট লাং সিনড্রোম' নামে শ্বাসযন্ত্রের আরও একটি রোগ। সাধারণ ভাবে ৩ থেকে ৮ বছর বয়সিদের কাহিল করে এই 'হোয়াইট লাং সিনড্রোম'। আক্রান্তের ফুসফুস স্ক্যান করে ক্ষতির যে ছবি উঠে আসছে, সেটি দেখেই রোগটির ডাকনাম রাখেন বিশেষজ্ঞরা। 
এবার নজরে 'হুপিং কাশি'!

আরও পড়ুন:হামাসের প্রতিষ্ঠাতা সদস্যের বাড়ি ঘিরে ফেলেছে ইজরায়েলের সেনা, সংঘর্ষ থামাতে ৯৯ নং অনুচ্ছেদ প্রয়োগ গুতেরেজের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget