এক্সপ্লোর

Russia News: ৯/১১ কায়দায় রাশিয়ায় হামলা, মানবহীন আকাশযান উড়ে গিয়ে ধাক্কা মারল বহুতলে ; পিছনে কারা ?

Russia-Ukraine Conflict: এই পরিস্থিতিতে রাশিরায় কাজান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।

কাজান (রাশিয়া) : এবার ৯/১১ কায়দায় হামলা রাশিয়ায়। শনিবার রাশিয়ার কাজান শহরে হামলা চালাল আটটি মানুষহীন আকাশযান। APA-র রিপোর্ট অনুযায়ী, কামালিভ অ্যাভিনিউ, ক্লারা জেটকিন স্ট্রিট, ইউকোজিঙ্কায়া স্ট্রিট, হড়ি তকতাশ স্ট্রিট, ক্রাসনায়া পোজিসিয়া স্ট্রিট ও ওরেনবুর্গসকি ট্রাক্ট স্ট্রিটে ঘটনাগুলি ঘটে। অভিযোগ উঠছে, ইউক্রেন এই হামলার পিছনে রয়েছে। যদিও এনিয়ে সরকারি কোনও বিবৃতি জারি হয়নি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই হামলায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। যা পরে নিশ্চিত করা হয়। যদিও এই হামলার জেরে একাধিক বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে। ঘটনায় পর পরই ওই শিল্প এলাকা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। অস্থায়ী আশ্রয়ে তাঁদের তোলা হয়েছে।

 

এই পরিস্থিতিতে রাশিরায় কাজান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। টেলিগ্রাম মেসিজিং অ্যাপের মাধ্যমে শনিবার একথা জানায় রাশিয়ায় বিমান চলাচল পর্যবেক্ষণে রাখা Rosaviatsia। রাশিয়ার স্টেট নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ, মস্কোর পূর্ব দিকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজানের রেসিডেন্সিয়াল এলাকায় এই ড্রোন হামলা চলে। আটটি ড্রোনের মধ্যে ৬টি দিয়ে হামলা চালানো হয় জনবসতিপূর্ণ এলাকায়।

 

রাশিয়ার নিরাপত্তা সার্ভিসের ঘনিষ্ঠ বাজা টেলিগ্রাম চ্যানেল একটি ভিডিও ফুটেজ (যা খতিয়ে দেখা হয়নি) প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, আকাশপথে কিছু একটা উড়ে গিয়ে একটি হাই-রাইজ বিল্ডিংয়ে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে সেখানে বিশাল আগুন ধরে যায়। 

 

ঘটনার জেরে কাজানের উত্তর-পূর্ব দিকে অবস্থিত ঝেভসকা বিমানবন্দরেও অস্থায়ীভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটানা যুদ্ধ চলছে গত দু'বছর ধরে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নভেম্বর মাসেই ইউক্রেনকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকারের এই পদক্ষেপে অশনি সঙ্কেত দেখে আন্তর্জাতিক মহল। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ আরও বিধ্বংসী আকার ধারণ করতে পারে বলে মনে করছে তারা। ইউক্রেন এবং তাদের সহযোগী আমেরিকাকে বার্তা দিতেই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে মনে করা হয়। ইউক্রেনকে লক্ষ্য করে Inter-Continental Ballistic Missile (ICBM) ছোড়ে মস্কো। এটি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। প্রায় ছ'দশক আগে ওই হাতিয়ার তৈরি করলেও, আগে কখনও প্রয়োগ করেনি রুশ সেনা। ইউক্রেনের উপর হামলা চালাতে Multiple Independently Targetable Re-Entry Vehicle (MIRV) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রে, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েই ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালানো সম্ভব। (Russia Fires ICBM on Ukraine)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget