এক্সপ্লোর

Russia Ukraine: ইউক্রেন সেনাকে আত্মসমর্পণ করার নির্দেশ, রাশিয়ার দাবি ওড়াল জেলেনস্কির দেশ

Russia Ukraine Conflict: রাশিয়া জানিয়েছে যে মারিউপোলে যেন ইউক্রেন বাহিনী তাঁদের অস্ত্র রেখে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করে।

নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে ততই পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে ইউক্রেনে। সবথেকে খারাপ অবস্থা মারিউপোলে। প্রতি ১০ মিনিট অন্তর ক্ষেপণাস্ত্র বা গোলা আছড়ে পড়ছে সেখানে।  বিদ্যুত্‍, জল, খাবার, ওষুধ, কিছুই নেই ওই শহরে। তা সত্ত্বেও রাশিয়ার আত্মসমর্পণের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন মারিউপোলের বাসিন্দারা। এখনও প্রায় ৩ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন ওই শহরে। রাশিয়ার হামলার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।

এদিকে রাশিয়া জানিয়েছে যে মারিউপোলে যেন ইউক্রেন বাহিনী তাঁদের অস্ত্র রেখে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করে। যদিও রাশিয়ার এই দাবি উড়িয়েছে ইউক্রেন। সেখানকার দক্ষিণের শহর মারিউপোলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ান হামলা চলছে। বেড়েছে বরং কমেনি। এই প্রেক্ষাপটে আত্মসমর্পণ নয়, বরং হিউম্যান করিডর খোলার প্রস্তাব নেওয়া হয়েছে।                                                  

আরও পড়ুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান অত্যন্ত 'নড়বড়ে', মন্তব্য বাইডেনের

অন্যদিকে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের। এই অবস্থায় ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া। এই দাবিই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।                    

সেনা অভিযানের ২৭ দিন পরও ইউক্রেনের কোনও বড় শহর দখল করতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেনের মরিয়া প্রতিরোধে তাদের সামরিক ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, ইউক্রেনের ওপর মিথ্যে দোষারোপ করে রাশিয়া জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। তাঁর আশঙ্কা, আমেরিকাতেও বড় ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইট করে এ বিষয়ে আমেরিকার বেসরকারি সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছেন।  এরইমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

পাশাপাশি রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনায় ভারতের ভূমিকা নড়বড়ে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।    

 

সেরা শিরোনাম

Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget