এক্সপ্লোর

Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান অত্যন্ত 'নড়বড়ে', মন্তব্য বাইডেনের

Russia Ukraine Conflict: কোয়াড গ্রুপের বাকি সদস্য অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এঁদের বিপরীতে হেঁটেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

নয়া দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আগ্রাসনে ভারতের অবস্থান নিয়ে এবার কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ভারতের যে প্রতিক্রিয়া তা ওয়াশিংটনের মিত্রদের মধ্যে একটি ব্যতিক্রম। অন্যদিকে, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রধান এশীয় অংশীদারদের সহ মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রশংসা করেছেন। 

এদিকে, কোয়াড গ্রুপের বাকি সদস্য অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এঁদের বিপরীতে হেঁটেই ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে মস্কোর নিন্দা করে ভোটে যোগ দিতে অস্বীকার করেছে। ওয়াশিংটনে মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দের এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে বাইডেন বলেন, ন্যাটো এবং প্রশান্ত মহাসাগরে একটি ঐক্যফ্রন্ট ছিল।" মার্কিন প্রেসিডেন্টের কথায়, "কোয়াড গ্রুপের মধ্যে ভারতের অবস্থান বেশ নড়বড়ে। পুতিনের সঙ্গে আগ্রাসনের জন্য জাপান অত্যন্ত শক্তিশালী- অস্ট্রেলিয়াও আছে।"  

আরও পড়ুন, আদৌ যুদ্ধ সমাপ্তিতে আগ্রহী তো! সামনাসামনি পুতিনকে শুধোতে চান জেলেনস্কি

চলতি সপ্তাহের শুরুতেই একটি রুশ তৈল সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), যার আওতায় রাশিয়ার থেকে ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে (Crude Oil)। আন্তর্জাতিক বাজারে তেলের দামের তুলনায় ভারতকে এই চুক্তিতে রাশিয়া মোটা অঙ্কের ছাড় (Russia Offers Discount to India) দিয়েছে বলেও খবর।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের (Russia Ukraine War) নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তার পর থেকে এক মাস গড়াতে চললেও, যুদ্ধের গতি স্তিমিত হওয়ার লক্ষণ নেই। বরং আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির নিষেধাজ্ঞার ফাঁস যত চেপে বসছে গলায়, ততই যুদ্ধ নিয়ে অনড় অবস্থান তুলে ধরছে মস্কো। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তি যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন কূটনীতিকরা। যদিও এতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় যেতে নারাজ বিশেষজ্ঞ মহল। 

রাশিয়ার থেকে তেল, প্রাকৃতিক গ্যাস, সুরা, হিরে-সহ একাধিক পণ্যের আমদানি ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে আমেরিকা। রাশিয়াকে পুরোপুরি বয়কট করা অসম্ভব জেনেও ইউরোপীয় দেশগুলিকে সেই পথে হাঁটকে আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ভারতের তরফে তেমন কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই এই চুক্তি ঘিরে ভূ-রাজনৈতিক তরজা কাম্য নয় বলে মনে করছে দিল্লি।তাদের সাফ যুক্তি, আমেরিকার মতো দেশগুলিকে তেলের জন্য অন্য কারও উপর নির্ভর করতে হয় না। তাই তাদের পক্ষে নিষেধাজ্ঞা বসানো সহজ হলেও, অন্যদের পক্ষে তা মেনে চলা দুষ্কর।

সেরা শিরোনাম

CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget