এক্সপ্লোর

ভয়ঙ্কর জলকষ্টের মুখে পড়তে চলেছে বিশ্ববাসী, কয়েক বছরের মধ্যেই দেখা দেবে হাহাকার

আশঙ্কার কথা প্রকাশ করে জানান হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের কয়েক কোটি কোটি মানুষ জলসঙ্কটের মধ্যে পড়তে চলেছেন।

নয়াদিল্লি: জল জীবন, কিন্তু আগামী দিনে সেই 'জীবন'ই বিপন্ন হতে চলেছে জলের অভাবে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের আবহাওয়া বিশেষজ্ঞদের দলের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে। আশঙ্কার কথা প্রকাশ করে জানান হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের কয়েক কোটি কোটি মানুষ জলসঙ্কটের মধ্যে পড়তে চলেছেন। COP26 সামিটের সেই অনুষ্ঠান থেকেই জল সংরক্ষণের আহ্বানও জানান হয়েছে। 

সংবাদসংস্থা এএফপির একটি প্রতিবেদনে WMO -এর প্রধান পেটেরি তালাস বলেন, "আসন্ন জলসঙ্কট মোকাবিলা করতে এখন থেকেই লড়াই শুরু করতে হবে আমাদের।" পানীয় জলের হাহাকার বিশ্বের নানা প্রান্তে দেখা যায়। তা মরুদেশ হোক কিংবা পাহাড়ি অঞ্চল এমনকী উপকূলবর্তী এলাকাতেও। তবে ২০৫০ সালের মধ্যে তা প্রকট আকার ধারণ করতে চলেছে বলেই সতর্ক করা হয়েছে বিশ্ববাসীকে। কমপক্ষে এক মাসের জন্য সেই দৃশ্য দেখতে পারে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ। 

এই সামিটে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই 'The State of Climate Services 2021: Water'-এ বলা হয়েছে যে পৃথিবীর স্বাভাবিক আবহাওয়াতে বদল এসেছে। জলবায়ু পরিবর্তিত হচ্ছে চোখের পলকেই। কখনও অতিরিক্ত গরম, কখনও আবার চরম বৃষ্টি, প্রচন্ড ঠাণ্ডা...এই বিষয়ে রাষ্ট্রসংঘের একটি জলবায়ু পরিবর্তন সম্মেলন গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।  

WMO এর তরফে বলা হয়েছে হত ২০ বছর ধরে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত জলের স্তর অর্থাৎ পৃষ্ঠতলের জলস্তর, যা পানযোগ্য, তা কমছে। আবার বিশ্ব উষ্ণায়নের ফলে বরফও গলছে পাল্লা দিয়ে। প্রায় ১ সেন্টিমিটারের বেশি বরফের উচ্চতা হ্রাস পেয়েছে। ফলে জলের চাহিদা এবং জল সংরক্ষণের এর প্রভাব পড়তে বাধ্য। কারণ পৃথিবীতে ৩ ভাগ জলের মাত্র ০.৫ শতাংশ খাওয়ার যোগ্য। মিষ্টি জলের আকাল তাই দেখতে চলেছে বিশ্ব। 

সংবাদসংস্থা এএফপি   WMO -এর প্রধান পেটেরি তালাস-এর মন্তব্যকে উদ্ধৃত করে বলে, "তাপমাত্রা বৃদ্ধির ফলে আঞ্চলিক বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের ধরন ও কৃষিজমিতে সেই জলের সঞ্চয় কমছে। যার ফলে খাদ্য নিরাপত্তা এবং মানুষের স্বাস্থ্য ও সুস্থতার উপর বড় প্রভাব পড়ছে।" এই সঙ্কটের ফ্রিকোয়েন্সি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

দেখা গিয়েছে বিশ্বে ২০০০ সাল থেকে বন্যা সংক্রান্ত দুর্যোগও বৃদ্ধি পেয়েছে রেকর্ডহারে। প্রায় ১৩৪ শতাংশ। বর্তমান উষ্ণতার কারণে আমাদের বায়ুমণ্ডলে সাত শতাংশ বেশি আর্দ্রতা রয়েছে এবং এটি বন্যায়ও ভূমিকা রাখছে, এমনটাই জানান হয়েছে। এর মধ্যে এশিয়া মহাদেশেই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। নদীমাতৃক দেশগুলি সেই বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তাই আসন্ন দিনে এই সকল এলাকাগুলিকে আরও সচেতন হতে হবে বলে জানান হয়েছে। 

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget