এক্সপ্লোর

Amit Shah : '১৭ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী', অনাস্থা-প্রস্তাব নিয়ে 'শাহি'-জবাবে ইউপিএ জমানার 'দুর্নীতি'

Rahul Gandhi : কামব্যাকের পর আজ সংসদে প্রথম বক্তৃতাতেই মোদিকে অলআউট আক্রমণ রাহুলের

নয়াদিল্লি : "কোনও ছুটি না নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টাই কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । দেশবাসীর নয়, মোদি সরকারের ওপর অবিশ্বাস শুধু বিরোধীদের।" সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বক্তব্য রাখতে উঠে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (Amit Shah)  তাঁর বক্তব্যের আগাগোড়া উঠে এল ইউপিএ জমানার কথা। একাধিক ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর 'জবাবি-বাণে' বিদ্ধ হলেন রাহুল গাঁধীও (Rahul Gandhi) । সঙ্গে তুলে ধরলেন মোদি জমানার সাফল্যের কথা।  

মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পেশের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বক্তব্য রাখেন। কংগ্রেস বলছে, সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা আনতে বাধ্য হয়েছে কারণ, মণিপুর হিংসা নিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৌনব্রত ভাঙতে চাইছে। এরপর আজ সুর চড়ান সংসদে সম্প্রতি প্রত্যাবর্তন করা রাহুল গাঁধী। সরকার "ভারত মাতাকে হত্যা" করেছে বলে অভিযোগ তোলেন। চাঁচাছোলা শব্দে একের পর এক আক্রমণ শানিয়ে যান রাহুল। তিনি বলেন, "ভারত একটা আওয়াজ, হৃদয়ের আওয়াজ। আপনারা সেই আওয়াজকে হত্যা করেছেন মণিপুরে। আপনারা মণিপুরে ভারত মাতকে হত্যা করেছেন। বিশ্বাসঘাতক আপনারা।" শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, কারণ তিনি এটাকে ভারতের অংশ বলে মনেই করেন না।"

এই আক্রমণের জবাবে উত্তর দিতে উঠে নাম না করে রাহুলকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবি ভাষণে শাহ বলেন, "এই হাউসে একজন সাংসদ আছেন যাকে রাজনীতিতে ১৩ বার নামানো হয়েছে। ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন। সেরকম এক শুরুর সাক্ষী ছিলাম আমি, যখন তিনি বুন্দেলখণ্ডে কলাবতী নামে এক গরিব মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু, আপনি তাঁর জন্য কী করেছিলেন ? তাঁকে বাড়ি, রেশন, বিদ্যুতের জোগানও দিয়েছিল মোদি সরকার।"  

শুধু তা-ই নয়, একাধিক ইস্যু তুলে কংগ্রেস ও ইউপিএকে নিশানা করেন শাহ। তিনি বলেন, "ইউপিএ জমানার কলঙ্কজনক অধ্যায় দেখেছে গোটা দেশ। ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে। মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা আছে। ইউপিএ জমানার দুর্নীতি সবাই দেখেছে। অনাস্থা ঠেকাতেও নরসিংহ রাওয়ের সময় দুর্নীতি হয়েছিল। নরসিংহ রাওয়ের সময় অনাস্থা ঠেকাতে ঘুষ দেওয়া হয়েছিল। অটলবিহারী বাজপেয়ীর সময় অনাস্থায় ১ ভোটে হেরে গিয়েছিল সরকার। কিন্তু অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা সংসদের আদেশ মেনে নেব।"

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মণিপুর প্রসঙ্গও। "মণিপুরে হিংসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, সরকার কোনওভাবেই সমর্থন করে না। দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি করাটা আরও লজ্জার।" বিরোধীদের নিশানা করে বলেন শাহ। সেই সময় সংসদে ফের সরব হন অধীর চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, 'কেন এখনও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী ?' পাল্টা শাহের জবাব, "প্রথম থেকেই বলে আসছি, আমরা মণিপুর ইস্যুতে আলোচনায় রাজি। চিৎকার করে আমাকে চুপ করানো যাবে না।" তিনি বলেন, 'মণিপুরের বর্তমান হিংসার কথা বলতে গেলে পুরনো হিংসার কথাও বলতে হবে। মণিপুরে বিজেপি সরকারের আমলে একদিনও সেখানে কারফিউ জারি করতে হয়নি। মায়ানমার সীমান্তে কাঁটাতার নেই, সেজন্য অনুপ্রবেশের সমস্যা আছে। গুজব থেকেই মণিপুরে হিংসার সূত্রপাত।
মাদক চোরাচালানেরও যোগ রয়েছে। অথচ শুধুমাত্র প্রধানমন্ত্রীর জবাব চেয়ে সংসদের অধিবেশন অচল করেছে বিরোধীরা। মণিপুর নিয়ে কোনও কিছুই লুকোনোর নেই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget