এক্সপ্লোর

Seikh Shahjahan: শেখ শাহজাহানের ভাই সহ ঘনিষ্ঠদের নোটিস, আজ নিজাম প্যালেসে তলব

Sandeshkhali Update: ৪ দিনের সিবিআই হেফাজত শেষে আজ ফের বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। তার আগে গতকাল কার্যত অলআউট মোডে সিবিআই।

কলকাতা: শেখ শাহজাহানের (Seikh Shahjahan) ভাই আলমগীর-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার ন্যাজাট থানা এলাকায় ঘুরে ঘুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে নোটিস দেন সিবিআই আধিকারিকরা। এদিনই শেখ শাহজাহানকে পেশ করা হবে বসিরহাট আদালতে।

নিজাম প্যালেসে তলব: ৪ দিনের সিবিআই হেফাজত শেষে আজ ফের বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। তার আগে গতকাল কার্যত অলআউট মোডে সিবিআই। কলকাতায় নিজাম প্যালেসে দিনভর ব্যস্ত রইলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অন্যদিকে, এই মামলায় নোটিস দিতে সিবিআইয়ের টিম পৌঁছে গেল ন্যাজাট থানা এলাকার বিভিন্ন গ্রামে। শেখ শাহজাহান এবং অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে গত ৫ মার্চ যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাতেই, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য, একে একে নোটিস ধরানো হল শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ, ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজনকে।

৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে চালাতে এসে আক্রান্ত হন ইডির অফিসারেরা। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রক্তাক্ত হন। সেই ভিটেতেই গিয়ে এদিন নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের আধিকারিকরা। আলমগীর ছাড়াও, এদিন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা-সহ বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিবিআই। রাতে সিবিআইয়ের ওই টিমটি গিয়ে পৌঁছয় সন্দেশখালি থানায়। এদিনই বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়ে সিবিআইয়ের তরফে, ED-র ওপর হামলা সম্পর্কিত মামলায় যে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তাঁদের 'শোন অ্যারেস্ট' ও হেফাজতে চাওয়ার জন্য আদালতে হাজির করা এবং কিছু ডিভাইস থেকে ডেটা সংগ্রহের প্রয়োজন বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। এই দুটি আবেদনই মঞ্জুর করেন বিচারক। ৭ জনকে হেফাজতে চেয়ে আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আদালতে পেশ করার আগে, এদিন শেখ শাহজাহানকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। এদিনই নিজাম প্যালেসে গিয়ে ED-র অফিসাররা মামলা সম্পর্কিত নথি সিবিআইয়ের কাছে জমা দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Smriti Irani: 'এই দিদি খেলা বন্ধ করো' মমতাকে নিশানা স্মৃতি ইরানির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget