এক্সপ্লোর

Amit Shah:'বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়', দাবি শাহের

Citizenship Amendment Act:'বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়। বিজেপি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে চায়', এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্য অমিত শাহের

নয়াদিল্লি: 'বিজেপির কাছে সিএএ (CAA রাজনীতির বিষয় নয়। বিজেপি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে চায়', এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah On CAA)।  গত সোমবার সন্ধেয় হঠাতই দেশজুড়ে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। তাই নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়। এদিন শাহ বলেন,  'বিরোধীরা তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্ক এককাট্টা করার চেষ্টা করছে।'

যা বলছেন...
সোমবার সিএএ বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারির ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, তিনি নিয়মবিধি ভাল করে খতিয়ে দেখে মন্তব্য করবেন। তবে এর ফলে কারও নাগরিকত্ব বাতিল হলে জোরাল প্রতিবাদ হবে। পর দিন হাবরার সভা থেকে তীব্র তোপ দাগতে শোনা যায় তাঁকে। এদিনের সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, 'বিরোধীরা তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্ক এককাট্টা করার চেষ্টা করছে।' সঙ্গে এও মনে করান,'সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। দেশের মুসলমান সম্প্রদায়ের ভয় পাওয়ার কোনও কারণ নেই।' ঘটনা হল, এই নিয়ে গত দিনদুয়েক ধরে এই রাজ্যে রাজনৈতিক চাপানউতোর চলছেই। মুখ্যমন্ত্রী বলেন, 'অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি । সাবধান থাকতে হবে। যে সিএএ কেন্দ্র ঘোষণা করেছে, তার বৈধতা নিয়ে সন্দেহ আছে।পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা। দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।' উল্টো দিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বক্তব্য,  'এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, কারও থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।' সঙ্গে আরও একবার জানালেন, ১৯৭১ সাল থেকে ২০১৪ সালের ৩১ মার্চের মধ্যে যাঁরা উৎপীড়িত হয়ে এদেশে এসেছেন, সেই ধর্মীয় সংঘ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন এটি। তবে যাঁরা আগে থেকেই এদেশের নাগরিক, তাঁদের কোনও ভাবে আর কিছু আবেদন করতে হবে না। এই চাপানউতোরের মধ্যে এবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। 

শাহের আক্রমণ...
এদিনের সাক্ষাৎকারে শাহ মনে করান, বিজেপি ২০১৯-এ ইস্তেহারে সিএএ-র প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৯ সালে বিলও পাস হয়ে যায়। কিন্তু তার পরের বছর অতিমারির অভিঘাতে তার রুল তৈরি ও বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়ায় দেরি হয়েছে, বক্তব্য তাঁর। এদিন সিএএ জারির স্বপক্ষে জোরাল সওয়াল করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে বলছি, দয়া করে রাজনীতি করবেন না।' সঙ্গে আবার বলেন, 'বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে, এবং অনুপ্রবেশ বন্ধ করবে।'

আরও পড়ুন:আমেরিকার দুই সেরা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ার সুযোগ, তরুণীকে সংবর্ধনা সুপ্রিম কোর্টের বিচারপতিদের

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget