এক্সপ্লোর

BJP News: বিমানে মহিলা যাত্রীর পাশে বসে অশালীন কাজ, প্রতিবাদ করেও হল না লাভ! ক্রু-দের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বিমানে পাশের যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, প্রতিবাদ করেও ফিরতে হল সেই আসনেই! তদন্তে ইউনাইটেড এয়ারলাইন্স

নয়া দিল্লি: বিমানের ভিতরেই অস্বস্তিকর অভিজ্ঞতার অভিযোগ এক যাত্রীর। তাঁর দাবি, পাশের আসনে বসা এক ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে অশালীন আচরণ করেন। বিষয়টি কেবিন ক্রুদের জানানো সত্ত্বেও তাঁকেই পরে ফের সেই ব্যক্তির পাশে বসতে বলা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইন্স।

ঘটনাটি ঘটে গত ৩ সেপ্টেম্বর, নিউ ইয়র্কের রচেস্টার থেকে নিউ জার্সির নিউআর্কগামী ভোরের একটি ফ্লাইটে। ২৫ বছরের ওই যাত্রী পেশায় শিশুদের নিয়ে কাজ করা একজন ক্রাইসিস থেরাপিস্ট। তাঁর অভিযোগ, বিমানে পাশের আসনে বসা এক ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে অশালীন কাজ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত নিজের আসন ছেড়ে কেবিন ক্রুদের জানান।

যাত্রীর দাবি, অভিযোগ জানানোর পর তাঁকে কিছু সময় অন্য জায়গায় দাঁড়িয়ে থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু বিমান অবতরণের আগে তাঁকে ফের নিজের নির্ধারিত আসনে ফিরে যেতে বলা হয়। কারণ হিসেবে জানানো হয়, বিমানে অন্য কোনও আসন খালি নেই। ওই যাত্রীর বক্তব্য, তিনি একাধিকবার জানিয়ে দিয়েছিলেন যে ওই ব্যক্তির পাশে বসতে তিনি স্বচ্ছন্দ নন। তবুও তাঁকে বলা হয়, অবতরণ পর্যন্ত আর কয়েক মিনিটই তাঁকে সেখানে থাকতে হবে।

আরও গুরুতর অভিযোগ, বিমান নিউআর্কে পৌঁছনোর পরও ওই ব্যক্তিকে আটকানো বা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়নি। যাত্রীর দাবি, বিমানবন্দরে সাহায্য চাইতে গেলে এক কর্মী তাঁকে কার্যত নিজেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের পাশাপাশি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA এবং FBI-এর কাছেও অভিযোগ জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সংস্থার বক্তব্য, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁর অভিজ্ঞতার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। ফলে যাত্রীর অভিযোগের সমস্ত তথ্য স্বাধীনভাবে প্রমাণিত হয়েছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে বিমানের ভিতরে যাত্রী নিরাপত্তা এবং অভিযোগ জানানোর পর কেবিন ক্রুদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।                                            

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget