এক্সপ্লোর

US Plane Missing: মাঝ আকাশেই উধাও যাত্রীবোঝাই মার্কিন বিমান, কোনও চিহ্নই মিলছে না; ঘনাচ্ছে রহস্য

Plane Missing in Alaska: নোম ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিমান উদ্ধারের জন্য টিম প্রস্তুত।

US Plane Missing in Alaska: আলাস্কার উদ্দেশে রওনা হয়েছিল মার্কিনি বেরিং বিমান। বিমানে ছিলেন ৯ জন যাত্রী এবং একজন বিমানচালক। কিন্তু রহস্যজনকভাবে মাঝ আকাশেই উধাও হয়ে যায় আস্ত বিমানটি। আলাস্কার নোম এলাকার কাছেই নিখোঁজ হয়েছে সেই বিমান। তদন্ত, অনুসন্ধান চলছে। দুপুর ২টো ৩৭ মিনিটে উনালাক্লিট থেকে উড়ান নিয়েছিল (US Plane Missing) এই বিমানটি। আর দুপুর ৩টে ১৬ নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। মার্কিন উপকূলরক্ষী (Plane Missing) জানিয়েছেন যে শেষবার যখন এই বিমানকে দেখা যায় তখন সেটি সমুদ্র উপকূল থেকে ১২ মাইল দূরে ছিল।

নোম ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিমান উদ্ধারের জন্য টিম প্রস্তুত। নোমের ফায়ার ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবক জানান, 'একটি বেরিং এয়ার ক্যারাভানের নিখোঁজ হওয়ার খবরেই আমরা এখন অনুসন্ধান চালচ্ছি। নোম এবং হোয়াইট মাউন্টেন এলাকায় সক্রিয়ভাবে তল্লাশি চালানো হবে এবং এই ঘটনার সাম্প্রতিকতম খবরাখবর জানানো হবে সময়ে সময়ে'।

জলে পড়ে গিয়েছে বিমান

নোমের এক বাসিন্দা যার নাম ওয়াল্টার রোজ সমাজমাধ্যমে জানিয়েছেন যে পুলিশ তাঁকে তার নৌকোটি চালু অবস্থায় আছে কিনা জানতে চেয়েছিলেন এবং জলে সেই নিখোঁজ বিমানের অস্তিত্ব খুঁজে দেখছে পুলিশ। তবে সেই পুলিশরা আর নৌকো ব্যবহার করতে ফিরে আসেনি। এক্স হ্যান্ডলে ওয়াল্টার রোজ পোস্ট করেছেন, 'আজ বিকেল ৪টে ৫০ নাগাদ বেরিং এয়ারের একটি বিমান নোমের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বে নেমেছে, প্রায় ৪৫ মিনিট আগে পুলিশ আমার দরজার কাছে এসে জিজ্ঞেস করছিল আমার নৌকোটি চালু আছে কিনা। তবে এখনও পর্যন্ত সেই বিমানের কোনো খবর মেলেনি।

সম্প্রতি নোমের এক বাসিন্দা জানিয়েছেন, 'এটি খুবই ছোট্ট একটি শহর। মাত্র ৩৫০০ জন মানুষ এখানে থাকেন। আর্কটিক সার্কলের ঠিক নিচেই এই শহর অবস্থিত। কোনো জরুরি ট্রান্সপন্ডার কাজ করছে বলে মনে হয় না। বাইরে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি, পুলিশেরা কোনো ইতিবাচক ইঙ্গিত না পেয়েই এখানে এসে তল্লাশি চালাচ্ছে। তিন মাইল পর্যন্ত সমুদ্র জমে বরফ হয়ে আছে।'

আরও পড়ুন; RBI MPC Meeting : এবার কালঘাম ছুটবে প্রতারকদের, রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত

সেরা শিরোনাম

INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget