এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠাতে প্রিয়ঙ্কার আবেদন মানল আদিত্যনাথ প্রশাসন, কংগ্রেসকে ১০০০ বাস চালানোর অনুমতি

প্রিয়ঙ্কার অনুরোধকে শুরুতে গুরুত্ব না দিয়ে তাঁর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছিল উত্তরপ্রদেশ সরকার।

লখনউ: আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এক হাজার বাসের বন্দোবস্ত করেছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেস নেত্রী বাস চালানোর অনুমতি চেয়ে চিঠি লিখেছিলেন রাজ্য সরকারকে। আবেদনের দুদিন বাদে সোমবার ঘরে ফিরতে উদগ্রীব পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে পাঠাতে কংগ্রেসকে ১০০০টি বাস চালানোর অনুমতি দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। রাজ্য সরকার কংগ্রেসের বাস চালানোর প্রস্তাব গ্রহণ করেছে বলে লিখিত চিঠিতে জানিয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্থি। প্রিয়ঙ্কাকে হাজার বাস, সেগুলির চালক ও কন্ডাক্টরদের বিস্তারিত তথ্য পাঠাতে বলেছেন তিনি। প্রিয়ঙ্কার অনুরোধকে শুরুতে গুরুত্ব না দিয়ে তাঁর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। তিনি যেদিন ভিডিও বার্তায় বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, সেদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর ভাই রাহুল গাঁধী, রাস্তায় নেমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তাদের সমস্যা, অভাব নিয়ে আলোচনা করায় ‘ড্রামাবাজি’ বলে কটাক্ষ করেছিলেন। গতকালই উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা কংগ্রেসকে কটাক্ষ করেন, প্রিয়ঙ্কার উচিত নিজের দলের রাজ্য সরকারগুলিকে আরও বেশি বাস চালাতে বলা কেননা তারা পরিযায়ী শ্রমিকদের জন্য কম ট্রেন চেয়েছে। প্রিয়ঙ্কার আবেদনের আগের দিন ভোরেই উত্তরপ্রদেশের আওরিয়ায় একটি ট্রাকের সঙ্গে একদল পরিযায়ী শ্রমিককে নিয়ে যাওয়া ট্রাকের ধাক্কা লাগলে ২৪ জনের মৃত্যু হয়। এরা সবাই পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, কোনও জায়গায় যাতে পরিযায়ী শ্রমিকরা হেঁটে বা বিপজ্জনক ভাবে ঘরের লক্ষ্যে না এগোন, তা সুনিশ্চিত করতে সব থানায় টিম তৈরি করতে হবে। প্রিয়ঙ্কা বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আবেদন করছি, এটা রাজনীতির সময় নয়। আমাদের বাস সীমান্তে দাঁড়িয়ে আছে। কয়েক হাজার শ্রমিক, পরিযায়ী লোকজন যাবতীয় বাধা সত্ত্বেও নিজেদের ঘরে ফিরছেন হেঁটে হেঁটে। সঙ্গে জল, খাবার কিছুই নেই। ওদের পাশে থাকি আসুন। আমাদের বাসগুলোকে যাওয়ার অনুমতি দিন। ট্যুইট করেও একই আবেদন করেন। প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশ সীমান্তে অপেক্ষায় থাকা বেশ কয়েকটি খালি বাসের ভিডিও পোস্ট করেন। তাঁর আবেদনের ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় না থেকে তিনি বাসের বন্দোবস্ত করতে বলেছিলেন কংগ্রেস কর্মীদের। রাজস্থানের মন্ত্রী বিশবেন্দ্র সিংহ দাবি করেন, বাসগুলিকে উত্তরপ্রদেশে ঢোকার অনুমতি দেয়নি যোগী সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget