এক্সপ্লোর

হিন্দু, যোগী, তাই অযোধ্যার মসজিদ উদ্বোধনে যাবেন না,আদিত্য়নাথের মন্তব্যে বিতর্কের ঝড়

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যোগী বলেন, “আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে আমার মত জানতে চান, তাহলে বলব, কোনও ধর্ম বা সম্প্রদায়কে নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু যদি যোগী হিসাবে আমার মত জানতে চান, আমি নিশ্চয় মসজিদের উদ্বোধনে যাব না। কারণ আমি হিন্দু। আমি নিজের উপাসনা বিধি অনুযায়ী কাজ করব।”

নয়াদিল্লি: রাম মন্দির তৈরির প্রস্তুতির মধ্যেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে মসজিদ নির্মাণের কাজ। অযোধ্য়া মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি হলেও মসজিদ নির্মাণের জন্যে অযোধ্যাতেই পাঁচ একর জমি দিতে হবে। সেই রায় অনুযায়ী, অযোধ্যারই ধান্নিপুরে পাঁচ একর জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্যে। আর সেই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই 'ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন' নামে ট্রাস্ট তৈরি করা হয়েছে। সেখানে মসজিদ, ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি ও হাসপাতাল তৈরি হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী অবশ্য মন্তব্য করেছেন, তিনি হিন্দু। তাই মসজিদের উদ্বোধনে যেতে পারেন না।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যোগী বলেন, “আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে আমার মত জানতে চান, তাহলে বলব, কোনও ধর্ম বা সম্প্রদায়কে নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু যদি যোগী হিসাবে আমার মত জানতে চান, আমি নিশ্চয় মসজিদের উদ্বোধনে যাব না। কারণ আমি হিন্দু। আমি নিজের উপাসনা বিধি অনুযায়ী কাজ করব।” মসজিদ উদ্বোধনে তাঁর আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা আছে কিনা জিজ্ঞাসা করা হলে যোগী বলেন, “এক্ষেত্রে আমি বাদী নই, প্রতিবাদীও নই। এজন্য আমাকে নিমন্ত্রণ করা হবে না। আমিও যাব না। আমাকে কেউ আমন্ত্রণই জানাবে না। যেদিন তারা আমাকে আমন্ত্রণ জানাবে, সেদিন অনেকের ধর্মনিরপেক্ষতার ভাবনায় আঘাত লাগবে। আমি চাই, তাদের ধর্মনিরপেক্ষতায় যেন আঘাত না লাগে। আমি নীরবে চেষ্টা করে যাব যাতে রাজ্যের প্রতিটি মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পায়। এক্ষেত্রে কোনও বৈষম্য করা হবে না।” কংগ্রেস ও সমাজবাদী পার্টির দ্বিচারিতার সমালোচনা করে যোগী বলেন, “টুপি পরে ইফতারের পার্টিতে উপস্থিত হওয়া ধর্মনিরপেক্ষতা নয়। এই নাটকটা মানুষের বোঝা উচিত। সকলের বাস্তব পরিস্থিতিটা জানা উচিত।” উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র লালন কুমার উল্লেখ করেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিলেন। বিজেপির সমালোচনা করে লালন বলেন, তারা ভুয়ো হিন্দুত্বে বিশ্বাসী। তারা দেখাতে চায়, প্রভু রামকে কেবল তারাই পুজো করে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যোগীর মন্তব্য প্রসঙ্গে বলেন, 'রাজ্যের মানুষের কাছে যোগীর ক্ষমা চাওয়া উচিত।' দলের মুখপাত্র পবন পান্ডে বলেন, 'যোগী গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু হিন্দুদের নন। রাজ্যের যত হিন্দু মানুষ, মুসলিম মানুষ-সকলেরই একজনই মুখ্যমন্ত্রী-যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর এই বক্তব্য মুখ্যমন্ত্রী পদের সম্মানহানি করেছে। এই কারণে রাজ্যের সমস্ত মানুষের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।'

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget