এক্সপ্লোর

UP Girl Marriage Refusal : হবু স্বামী গুটকা খায়, দেখেই বিয়ে বাতিল মেয়ের

এক সপ্তাহে পর পর দুটো ঘটনা। হবু স্বামীর খানপানে আপত্তি থাকায় বিয়ে বাতিল করে দিলেন দুই কন্যে। সম্প্রতি এই বেনজির ঘটনার সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশের বালিয়া।

বালিয়া : হবু স্বামী কেন গুটকা খায় ? এই অভিযোগে বিয়ে বাতিল করে দিলেন কন্যা। সম্প্রতি এই বেনজির ঘটনার সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশের বালিয়া। যা শুনে চমকে গিয়েছে খোদ জেলা প্রশাসন।

এক সপ্তাহে পর পর দুটো ঘটনা। হবু স্বামীর খানপানে আপত্তি থাকায় বিয়ে বাতিল করে দিলেন দুই কন্যা। যোগীর রাজ্যে এই ঘটনার পরই নিন্দুকেরা বলতে শুরু করেছেন, 'যত কাণ্ড ইউপিতে'। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মনিয়ার থানার আধিকারিক শৈলেন্দ্র সিং জানান, গত ৫ জুন বিয়ের কথা ছিল মিসরৌলি গ্রামের মেয়ের সঙ্গে খেজুরি গ্রামের ছেলের। সেই অনুযায়ী সবকিছুর আয়োজনও হয়েছিল যথা সময়ে। তবে বরযাত্রীর দিনই ছন্দপতন ঘটে অনুষ্ঠানে।

হবু বরকে বরযাত্রীর সঙ্গে গুটকা খেতে দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কন্যা। নিমেষেই পছন্দের পাত্র অপছন্দের হয়ে যান। পরিবারকে মেয়ে জানিয়ে দেন, হবু স্বামী গুটকাখোর বিষয়টা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। প্রথমে এই নিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন তাঁর আত্মীয়স্বজনরা। যদিও কন্যার নাছোড়বান্দা পণে শেষে বাড়ির লোকরাও হার মানে। ভেঙে যায় বিয়ে। পরে অবশ্য পাত্রপক্ষের সব উপহার ফিরিয়ে দেন কন্যাপক্ষ। 

তবে এই প্রথম ঘটনা নয়। গত এক সপ্তাহে এই নিয়ে এরকম দুটো বিয়ে ভাঙার ঘটনা ঘটল ইউপিতে। কদিন আগেই একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। সেখানে মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন বর। যা দেখে আপত্তি জানান কন্যা। সবথেকে বড় গোল বাঁধে হবু বরের নাচ নিয়ে। বিয়ের আগেই মদ্যপ অবস্থায় কনেকে নাচের জন্য জোর করতে থাকে ছেলে। বিয়ের আগে বরের এই অবস্থা দেখে চোখ কপালে ওঠে কনের। যার ফলে অনুষ্ঠানের মণ্ডপেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

এ ক্ষেত্রেও মেয়েকে কম বোঝানোর চেষ্টা করেননি পরিবারের লোকজন। কিন্তু মদের ঘোরে বিয়েবাড়িতে হবু জামাইয়ের তাণ্ডব সেই আশায় জল ঢালে। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ পুলিশ ডাকা হয়। পরে পুলিশের উপস্থিতিতে পণের নগদ ছাড়াও উপহার ফিরিয়ে দিতে রাজি হয় পাত্রপক্ষ। তাতেই আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায় বিয়ে।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget