এক্সপ্লোর

Cardiac Arrest : কোর্টের মধ্যেই লুটিয়ে পড়লেন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলতে খেলতে মর্মান্তিক পরিণতি

ওই ব্যক্তি হঠাৎ করেই গুরুতর হৃদরোগে বা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। তাই তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন কোর্টের মধ্যেই


একটা তরতাজা প্রাণ। ফিটফাট চেহারা। খেলোয়াড়ি অভিব্যক্তি। হঠাৎই মানুষটা লুটিয়ে পড়লেন ব্যাডমিন্টন কোর্টে।  সঙ্গে সঙ্গে মৃত্যু। সঙ্গে সঙ্গে ছুটে এলেন সহখেলোয়াড়রা। কিন্তু তখন আর করার কিছু নেই। ৫৮ বছর বয়সী সুধীর গুপ্তর  আকস্মিক মৃত্যু (Sudden Cardiac Arrest) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  ঘটনাটি  উত্তর প্রদেশের মাহোবা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি হঠাৎ করেই গুরুতর হৃদরোগে বা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। তাই তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন কোর্টের মধ্যেই  (Heart Attack Death)।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে আচমকাই। আপাতভাবে সুস্থই ছিলেন ওই ব্যক্তি। তবে ভিতরে ভিতরে কোনও অসুস্থতা ছিল কি না জানা যায়নি। দু-এক বার খেলার পর তিনি দাঁড়িয়ে ছিলেন। দেখা যায়, হঠাৎই তাঁর পা টলে যায়। বুক ধরে কোনও ক্রমে তিনি সিটের দিকে এগনোর চেষ্টা করেন। আশপাশের লোকজন দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অঘটন ঘটে যায় তার আগেই। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (Heart Disease Awareness)।

 

চিকিৎসকদের মতে, এই ধরনের ঘটনা সাধারণত “সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট” (Sudden Cardiac Arrest)-এর লক্ষণ।   কার্ডিয়াক অ্যারেস্টে হৃদযন্ত্র হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যদি আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকে।

এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি—এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত।

এই ধরনের ঘটনা যদিও আগেও ঘটেছে। হায়দরাবাদে গত জুলাই মাসে ব্যাডমিন্টন কোর্টে আকস্মিক মৃত্যু ঘটে এক তরুণের। নাগোলে স্টেডিয়ামে একটি ম্য়াচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৫ বছর বয়সি তরুণ খেলোয়াড় গুন্ডলা রাকেশের। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন রাকেশ।  সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে । খেলতে খেলতেই আচমকা লুটিয়ে পড়েন রাকেশ। দ্রুত সেখানে উপস্থিত সবাই ছুটে আসেন। দ্রুত তাঁকে সিপিআরও দেওয়া হয়।   কিন্তু রাকেশ আর সাড়া দেননি। সাম্প্রতিক সময়ে ২০-২৫ বছরের থেকে ৩৫-৪০ বছরের যুবক যুবতীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget