এক্সপ্লোর

Nepal Plane Crash: পশুপতিনাথে দিয়েছিলেন মানতের পুজো, দেবদর্শন করে ফেরা হল না সোনুর

Nepal Air Crash: জয়সওয়াল পরিবার সূত্রে খবর, তাঁর দুই কন্যা এবং একটি ছেলে আছে বাড়িতে। ছেলে হওয়ার পর মানতের পুজো দিতেই তিন বন্ধুর সঙ্গে পশুপতিনাথে গিয়েছিলেন তিনি।

লখনউ: খুশি মনে গিয়েছিলেন নেপালে। উদ্দেশ্য ছিল পশুপতিনাথে মানতের পুজো দেওয়া। সন্তানের জন্ম নিয়ে নেপালের এই প্রখ্যাত মন্দিরে এর আগে মানত করে গিয়েছিলেন। ছ'মাস আগে পুত্র সন্তান হওয়ায় সেই আনন্দেই মানতের পুজো দিতে এসেছিলেন নেপালে। কিন্তু দেবদর্শন করার পর আর ফেরা হল না সোনুর। 

সোনুর এক আত্মীয় জানান, সোনু ছিলেন মদের দোকানের মালিক। নেপালে পোখরায় বিমান দুর্ঘটনায় সোনু জয়সওয়াল এবং তার সঙ্গে থাকা তিন বন্ধুর মৃত্যুর খবর উত্তরপ্রদেশের গাজিপুর জেলার চক জয়নাব গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শোকের ছায়া নামে এলাকায়। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়েছেন গ্রামবাসীরাও। খবর পেয়েই সঙ্গে সঙ্গে তাঁরা সোনুর বাড়িতে হাজির হয়েছিলেন।

জয়সওয়াল পরিবার সূত্রে খবর, তাঁর দুই কন্যা এবং একটি ছেলে আছে বাড়িতে। ছেলে হওয়ার পর মানতের পুজো দিতেই তিন বন্ধুর সঙ্গে পশুপতিনাথে গিয়েছিলেন তিনি। ইচ্ছেপূরণ করে ফেরার পথে আর ফেরা হল না তাঁর। ভাগ্যের এই পরিহাস মেনে নিতে পারছে না জয়সওয়াল পরিবারের কেউই। 

এই মর্মান্তিক খবর এখনও পর্যন্ত সোনুর স্ত্রী এবং সন্তানদের কিছু জানান হয়নি। তাঁরা অন্য বাড়িতে আছেন। সোনু ছাড়াও তাঁর তিন বন্ধু অভিষেক কুশওয়াহা (২৫), বিশাল শর্মা (২২) এবং অনিল কুমার রাজভর (২৭) এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। গ্রামবাসীরা জানিয়েছিলেন, পোখরার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে প্যারাগ্লাইডিং করে চারজন মঙ্গলবার গাজিপুরে ফিরবেন, এমনটাই জানিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সিগনাল পেয়েই দ্রুত নেমে আসে বিমান, দুর্ঘটনার পর উঠে আসছে তথ্য

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৫ ভারতীয়-সহ ৬৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কাঠমাণ্ডু থেকে পোখরা যাওয়ার পথে বিমানটি ভেঙে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় ২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। crue মেম্বার সহ বাকি যাত্রীদেরই মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 

৫ ভারতীয় ছাড়াও বিমানে ছিলেন ৫৩ জন নেপালি এবং ৪ জন রুশ নাগরিক। দক্ষিণ কোরিয়ার ২ জন, আর্জেন্তিনাা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের ১ জন করে নাগরিক। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক 
বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পোখরা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? জানতে ৫ সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে নেপাল সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget