এক্সপ্লোর

Donald Trump Presidency: ৪ বছরের সমুদ্রযাত্রা, একেবারে ট্রাম্প-বিদায়ে দেশে ফেরা, আমেরিকায় বেড়ানোর নয়া প্যাকেজ

Skip Forward Cruise Package: আন্তর্জাতিক Fortune পত্রিকা জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার সংস্থা Villa Vie Residences.

ওয়াশিংটন: বিপুল ভোটে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে হলিউড তারকাদের অনেকেই দেশ ছাড়ার কথা জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ, ট্রাম্পকে দ্বিতীয় বার প্রেসিডেন্ট দেখায় ঘর আপত্তি যাঁদের, তাঁদের কী হবে? সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির একটি প্রমোদতরী সংস্থা। চার বছরব্যাপী সমুদ্রযাত্রার প্রকল্প এনেছে তারা। একবার জাহাজে উঠে পড়লেই হল, দেশে ফেরা চার বছর পর, ট্রাম্পের শাসন শেষ হলে। (Donald Trump Presidency)

আন্তর্জাতিক Fortune পত্রিকা জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার সংস্থা Villa Vie Residences. ট্রাম্প দ্বিতীয় বার জয়ী হওয়ার পর চার বছরের সমুদ্রযাত্রার প্যাকেজ এনেছে তারা। একবার উঠে পড়লেই হল। আগামী চার বছর জলপথে পৃথিবীর সর্বত্র ভ্রমণের সুযোগ মিলবে। সব সেরে যখন ঘরে ফিরবেন, ততদিনে বিদায় ঘটে যাবে ট্রাম্পের। ফলে দ্বিতীয় বার ট্রাম্প সরকারকে ক্ষমতায় দেখতে হবে না ইচ্ছুক যাত্রীদের। (Skip Forward Cruise Package)

ওই সংস্থার তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, সেই অনুযায়ী, প্যাকেজের মূল আকর্ষণই হল, আগামী চার বছর ট্রাম্পকে সরকারে দেখতে হবে না। বিলাসবহুল সমুদ্রযাত্রার অভিজ্ঞতা হবে যাত্রীদের। পৃথিবীর সর্বত্র ঘোরা হয়ে যাবে। নিজেদের পছন্দ মতো সূচিও বানিয়ে নিতে পারবেন যাত্রীরা। যে কোনও জায়গা থেকে উঠতে পারবেন জাহাজে। একেবারে চার বছর পর, ট্রাম্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই দেশে ফেরানো হবে। 

এই প্যাকেজের জন্য যদিও মোটা টাকা খরচ করতে হবে যাত্রীদের। একবারেই জমা দিতে হবে টাকা। কারও সঙ্গে ভাগাভাগি করে একটি ঘরে থাকলে দিতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা)। একা একটি ঘরে থাকতে ২ লক্ষ ৫৫ হাজার ৯৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১৬ লক্ষ টাকা) দিতে হবে।

এই প্যাকেজের নাম রাখা হয়েছে 'Skip Forward', অর্থাৎ চার বছর পার করে দেশে ফেরা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল, ভিন্ন মতাদর্শের মানুষ জন সকলেই এই প্রমোদতরীতে উঠতে পারেন। ট্রাম্প বিজয়ী হওয়ার পর যদিও এই প্যাকেজের সূচনা, কিন্তু প্রমোদতরী সংস্থার দাবি, কোনও রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে নেই তারা। মানুষ যাতে অভিনব অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, তা-ই একমাত্র লক্ষ্য। ট্রাম্প জেতার অনেক আগেই এই প্যাকেজ ঠিক হয়ে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। বলা হয়েছে, ফলাফল যা-ই হোক না কেন, তা বহু মানুষের মনঃপুত হবে না আঁচ করেই এই ভাবনা আসে। 

দীর্ঘ চার বছর সমুদ্রয়াত্রায় আপত্তি থাকলে 'এসকেপ ফ্রম রিয়্যালিটি' প্যাকেজের আওতায় এক বছরের জন্যও বেরিয়ে পড়তে পারেন লোকজন। দু'বছরব্যাপী 'মিড-টার্ম সিলেকশন' সমুদ্রযাত্রা এবং তিন বছরব্যাপী 'এভরিহোয়্যার বাট হোম' প্যাকেজও রয়েছে ওই সংস্থার কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget