এক্সপ্লোর

US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

US Attacks Iran Killed 14 : আমেরিকা-ইরানের মধ্যে ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ, নিহত আট সেনা-সহ ১৪

নয়াদিল্লি: আমেরিকা-ইরানের মধ্যে ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ। ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে দক্ষিণ ইরানের বেশ কয়েকটি জায়গায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তার মধ্যে রয়েছে বুশহর, চাবাহার, কোনারক, বন্দর আব্বাসের মতো শহর। ইরানের দাবি, আমেরিকার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ৭৮ জন। নিহতের তালিকায় রয়েছে ৮ ইরানি সেনাও। যদিও ইরানে হামলার কথা অস্বীকার করেছে আমেরিকা। 

আরও পড়ুন, সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে

ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সোমবার দক্ষিণ ইরানে নতুন করে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন বায়ু ও নৌসেনা। ধ্বংস করা হয়েছে ইরানের এয়ার ডিফেন্স ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC-র ৬০টিরও বেশি ছোট নৌযান। মার্কিন হামলায় দক্ষিণ ইরানের কেশম দ্বীপ, সিরিক এবং বন্দর আব্বাস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 গতমাসের শেষে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য় ঘিরে শুরু হয়েছিল জল্পনা। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য় করে ড্রোন হামলা চালানো হয়। যার নেপথ্য়ে রয়েছে ইরান। এরপরই সংবাদমাধ্য়মের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি জল্পনা উস্কে দিয়েছিলেন। ইরানকে ফল ভুগতে হবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। এদিকে ইরানের উপকূলীয় এলাকায় আমেরিকার বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। জানিয়েছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। 

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতির পথে ছিল আমেরিকা ও ইরান।  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তী ১৪ দফা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।  চুক্তি অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ২ পক্ষ স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে আলোচনা চালাবে। কিন্তু মাঝে পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। 

মূলত, গতমাসে যুদ্ধবিরতির মাঝেই নতুন করে যুদ্ধ ঘনিয়ে আসে পশ্চিম এশিয়ায়। ইরানে হামলা চালায় আমেরিকা। জবাবে প্রতিবেশী দেশে আমেরিকার ঘাঁটি লক্ষ্য় করে হামলা চালিয়েছিল ইরানও। আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড ইরানের একাধিক জায়গায় হামলা চলেছিল। ইরানের সেনা ঘাঁটি, নজরদারি পরিকাঠামোর উপর হামলা চালানো হয়েছিল। হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল আমেরিকার নৌবাহিনী এবং বায়ুসেনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget