Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
West Bengal Weather Update :ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা: শুক্রবার ভোর রাত থেকেই আকাশ পুরোপুরি মেঘলা। একনাগাড়ে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সতর্কতা আজ দক্ষিণবঙ্গে এবং অতি ভারী বর্ষণের কমলা হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।
গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখা বর্তমানে কোন অংশে ?
হাওয়া অফিস জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখা বর্তমানে অনুপগড়, রোহতক, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এলাকার কেন্দ্র, ফুরসতগঞ্জ, দেহরি , ধানবাদ, বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, পূর্ব দক্ষিণ পূর্ব অভিমুখে বিস্তৃত রয়েছে। দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
দিনভর দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা
রাত থেকে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। দিনভর দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই
আইএমডি সূত্রে খবর, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্রিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত আরো একটি নিম্নচাপ অক্ষরেখা।
শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা উত্তরবঙ্গে
শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি আশঙ্কা।ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং ,কোচবিহার ,আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।





















