এক্সপ্লোর

US-Iran War : ফের যুদ্ধ ! ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল্লির

India Issues Travel Advisory : ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এই পরিস্থিতিতে সেই দেশে অবস্থিত সমস্ত ভারতীয়র জন্য বিশেষ বার্তা ও ভ্রমণ অ্যাডভাইসারি জারি করল নয়া দিল্লি।

দিল্লি : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দিন দিন গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। যুদ্ধ থামার পরিবর্তে আরও বাড়ছে উত্তেজনা। পশ্চিম এশিয়ায় শান্তিচুক্তির আশায় যখন প্রহর গুনছে বিশ্ব, তখন সব ভেস্তে দিয়ে ফের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইরান ও ইজরায়েল। ইজরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। এই পরিস্থিতিতে সেই দেশে অবস্থিত সমস্ত ভারতীয়র জন্য বিশেষ বার্তা ও ভ্রমণ অ্যাডভাইসারি জারি করল নয়া দিল্লি। 

রবিবার, ইজরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করে বলেছে যে, এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এক বিবৃতি প্রকাশ করে বিদেশ মন্ত্রক (এমইএ) জানিয়েছে, ভারত সাম্প্রতিক হামলায় 'গভীরভাবে দুঃখিত' এবং এই ঘটনাকে আন্তর্জাতিক ক্ষেত্রে 'অত্যন্ত উদ্বেগের' বিষয় বলে বর্ণনা করেছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, "এই সংঘাত এখন ১০০ দিনেরও বেশি সময় ধরে চলছে এবং এর ফলে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতি ও মানবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপরও মারাত্মক প্রভাব ফেলেছে।"

ভারত সব পক্ষকেই অবিলম্বে এই উত্তেজনা কমাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং একটি কূটনৈতিক সমাধান করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রক আরও বলেছে, "আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমাতে অনুরোধ করছি, নাগরিকদের ক্ষতি রোধ করতে একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা সমাপ্ত করার আহ্বান জানাই, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।"

এই পরিস্থিতিতে, ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা অবলম্বন ও সজাগ থাকার অনুরোধ জানিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। দূতাবাস জানায় - 

১. ভারতীয় নাগরিকদের জারি করা নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলতে হবে এবং  নির্ধারিত আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে এবং নিকটতম সুরক্ষিত স্থানগুলোর পাশাপাশি থাকতে জানান হয়েছে। 
২. ভারতীয় নাগরিকদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজরায়েলের শহরে ভ্রমণ এড়িয়ে চলতে হবে।  
৩. নিয়মিত স্থানীয় সংবাদ, সরকারি ঘোষণা ও জরুরি সতর্কতা পর্যবেক্ষণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
৪. কোনও ইমার্জেন্সি হলে +৯৭২ ৫৪ ৭৫২০৭১১, +৯৭২ ৫৪ ২৪২৮৩৭৮ এই নম্বরে যোগাযোগ করতে হবে। 

এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার জন্য পূর্বের নির্দেশিকাটা পুনরায় উল্লেখ করছে। বর্তমানে ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদেরও নির্দেশ মেনে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Viral Video: হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget