এক্সপ্লোর

Iran Israel Conflict: অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আজ ষষ্ঠ দিন, ইরানে এখনও পর্যন্ত ১ হাজার ১৪৫ জনের মৃত্যু !

US Israel strikes on Iran: মৃত্যু মিছিল ইরানে , শোনা যাচ্ছে সাইরেনের শব্দ

নয়াদিল্লি: অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আজ ষষ্ঠ দিন, ইরানে এখনও পর্যন্ত ১ হাজার ১৪৫ জনের মৃত্যু। ইজরায়েলের উপর অল আউট অ্যাটাক ইরানের। ইজরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান।

আরও পড়ুন, "কেন ট্রাম্প কিছু করলে, নীরব থাকেন মোদি ?" প্রশ্ন সৌগতর

জেরুজালেম, সেন্ট্রাল ইজরায়েল, ওয়েস্ট ব্যাঙ্কে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কা, খালি করা হল আশপাশের বহুতল। ইজরায়েলের তেল আভিভে হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট। বেইরুটে হিজবুল্লার ডেরায় হামলা ইজরায়েলের, হামলায় ৩ জনের মৃত্যু। রাতে তেহরানে বিমান হামলা যৌথবাহিনীর, একের পর এক বোমা-মিসাইল বিস্ফোরণ। আমেরিকার বোমা ও ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস ইরানে একের পর এক সমরাস্ত্র। নতুন ভিডিও প্রকাশ করে দাবি আমেরিকার প্রতিরক্ষামন্ত্রকের। পাল্টা বাহরিনে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলার ভিডিও প্রকাশ ইরানের।

 
আমেরিকার দাবি, নিষেধ করার পরেও, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধুমাত্র বেসামরিক ও বিদ্যুৎ উৎপাদনের জন্য।যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,আমরা যদি তাদের (ইরান) না থামাতাম, তারা বিপুল হারে ধ্বংসলীলা চালাত। আমরা এখন ঠিক কাজটাই করছি। নইলে পারমাণবিক যুদ্ধ বেধে যেত। পাল্টা ইরানও জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে কোনও সমঝোতার রাস্তায় হাঁটবে না তারা। যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে তারাও সক্ষম।
 
ইতিমধ্যে দুবাইয়ে আমেরিকার উপ দূতাবাসে ফের হামলা চালিয়েছে ইরান। যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর, এবার তাঁর ছেলে মোজতবা খামেনেইকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে ইরান।  ইজরায়ের আবার হুমকি দিয়ে বলেছে, খামেনেইয়ের উত্তরসূরি যেই হোক না কেন, তাকেও খতম করা হবে! এই অবস্থায় ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চিন। রাশিয়ার দাবি, ইরানে এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরির কোনও প্রমাণ মেলেনি। অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে বেজিং। 

অন্যদিকে, লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল এয়ারফোর্স। হরমুজ প্রণালিতেও ক্রমশ উত্তেজনা বাড়ছে! চিন ও রাশিয়া ছাড়া কোনও দেশের তেলবাহী জাহাজকে এই হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না বলেই আগেই হুমকি দিয়েছিল ইরান।  সেই হুমকি উপেক্ষা করায় কমপক্ষে দশটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় হরমুজ প্রণালীর ঢোকা ও বেরনোর পথে শয়ে শয়ে তেলের ট্যাঙ্কার ও মালবাহী জাহাজ আটকে রয়েছে। যার মধ্যে রয়েছে ভারতের তেলবাহী ট্যাঙ্কারগুলোও। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget