এক্সপ্লোর

Donald Trump: ‘ট্রাম্পের জন্যই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে’, এবার আদালতে হলফনামা, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের বড় দাবি আমেরিকার

India-Pakistan Conflict: দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর শুল্কের পাল্টা শুল্ক নীতি চালু করেন ট্রাম্প।

ওয়াশিংটন: ভারত ও চিনের মধ্যে মধ্যস্থতা করেছেন বলে বার বার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আদালতে এবার সেই মর্মে হলফনামা জমা দিল তাঁর সরকার। ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করে আদালতে আবেদন জমা পড়েছিল। সেই নিয়ে সওয়াল করতে গিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে উদাহরণ হিসেবে তুলে ধরা হল। ওই শুল্কনীতিকে হাতিয়ার করেই ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন বলে জানানো হল আদালতে।  (Donald Trump)

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর শুল্কের পাল্টা শুল্ক নীতি চালু করেন ট্রাম্প। ভারত, চিন-সহ তাবড় দেশের সঙ্গে সেই নিয়ে কার্যত যুদ্ধের আবহ তৈরি হয়। আপাতত বিরতিপর্ব চললেও, শীঘ্রই ফের পরিস্থিতি ঘোরাল হতে পারে, বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের উপর এই ‘শুল্কযুদ্ধে’র প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। (India-Pakistan Conflict)

সেই নিয়ে US Court of International Trade-এ ব্যবসায়ীদের একটি সংগঠন মামলা করে। কিন্তু হোয়াইট হাউস আধিকারিকরা যে হলফনামা জমা দিয়েছেন আদালতে, তাতে ট্রাম্পের শুল্কনীতিকে কার্যত ‘জিয়নকাঠি’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ট্রাম্পের এই শুল্কনীতির দৌলতেই কৌশলগত ভাবে আমেরিকার অবস্থান মজবুত করেছে। এই শুল্কনীতি আমেরিকার কূটনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে। নিজের শর্তে বাণিজ্যচুক্তি করতে সফল হচ্ছে আমেরিকা। তাই শুল্কনীতিতে এদিক ওদিক হলে আমেরিকা দুর্বল হয়ে পড়বে। 

ট্রাম্প সরকারের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক, ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এবং বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, তাঁরা এই শুল্কনীতির পক্ষে। এতে আমেরিকার অর্থনৈতিক শক্তিবৃদ্ধি হয়েছে যেমন, এই শুল্কনীতিকে সামনে রেখেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। 

আদালতে লাটনিক বলেন, “পুরোদস্তুর যুদ্ধ এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করেন।  দুই দেশকে আমেরিকার সঙ্গে বাণিজ্যের প্রস্তাব দেন তিনি। তার দরুণই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। আদালতের রায়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হয়ে গেলে ভারত ও পাকিস্তান ট্রাম্পের বাণিজ্য প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এর দরুণ ওই অঞ্চলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।” এমনকি এই শুল্কনীতি ব্যবহার করেই যে ট্রাম্প চিনকে আলোচনায় বসতে বাধ্য করেছেন, সেকথাও আদালতে জানান লাটনিক। 

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা নয়া আকার ধারণ করে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। সেই নিয়ে একেবারে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ভারতের আকাশে প্রবেশ করে পাক বায়ুসেনার যুদ্ধবিমান ও ড্রোন। ভারতীয় বায়ুসেনা উপযুক্ত জবাব দেয় তাদের। 

সেই পরিস্থিতিতেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। ব্যবসা-বাণিজ্যের দোহাই দিয়ে দুই দেশকে তিনি নিরস্ত করেছেন বলে দাবি করেন। একবার নয়, একাধিক বার ট্রাম্পের মুখে একই কথা শোনা যায়। পাকিস্তান ট্রাম্পের সেই দাবি অস্বীকার না করলেও, ভারত জানিয়েছে, পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। কোনও তৃতীয় পক্ষ মাঝখানে ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget