এক্সপ্লোর

Donald Trump: 'পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, আমাদেরও করতে হবে', বলছেন ট্রাম্প

US on Other Countries: তাঁর মতে, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তানের মতো একাধিক দেশ এই পরীক্ষা চালাচ্ছে বলে এই পদক্ষেপ প্রয়োজন।

যেসব দেশ সক্রিয়ভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা করে চলেছে তাদের মধ্য়ে রয়েছে পাকিস্তান। এমনই বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা পুনরায় পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করছে বলে জল্পনার মধ্যেই এই সংক্রান্ত মন্তব্য করেন রিপাবলিকান নেতা। তাঁর মতে, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তানের মতো একাধিক দেশ এই পরীক্ষা চালাচ্ছে বলে এই পদক্ষেপ প্রয়োজন। ট্রাম্পের কথায়, 'আমেরিকারও এটা করা সঠিক হবে।' 

CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "রাশিয়া পরীক্ষা করছে, চিন পরীক্ষা করছে। কিন্তু ওরা এনিয়ে কথা বলে না। আমাদের মুক্ত সমাজ। আমরা আলাদা। আমরা এনিয়ে কথা বলি। আমাদের এনিয়ে কথা বলতে হবে, অন্যথা আপনারা এনিয়ে রিপোর্ট করবেন। ওদের এমন সাংবাদিক নেই যাঁরা এ সম্বন্ধে বলবেন। আমরা পরীক্ষা করতে চলেছি, কারণ ওরা ও অন্যান্যরা পরীক্ষা করছে। নিশ্চিতভাবেই উত্তর কোরিয়াও পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। ওরা-- ওরা মাটির নীচে পরীক্ষা করে যেখানে মানুষ ঠিক জানে না পরীক্ষায় কী ঘটছে। আপনি একটু কম্পন অনুভব করেন। ওরা পরীক্ষা করে এবং আমরা পরীক্ষা করি না। আমাদেরও পরীক্ষা করতে হবে।"

রাশিয়া সম্প্রতি উন্নত পারমাণবিক-সক্ষম সিস্টেমের পরীক্ষা করেছে, যার মধ্যে একটি ডুবো ড্রোনও রয়েছে, এই আবহে ৩০ বছরেরও বেশি সময় পর "পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের" সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আপনাকে দেখতে হবে ওরা কীভাবে কাজ করে। আমি পরীক্ষার কথা বলছি কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন, উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে। অন্যান্য দেশ পরীক্ষা করছে। আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা করি না। এবং আমি একমাত্র দেশ হতে চাই না যারা পরীক্ষা করে না।" ট্রাম্প দাবি করেন, যে কোনও দেশের থেকে বেশি পরমাণু অস্ত্র আছে আমেরিকার। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছিলেন বলে জানান আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর কথায়, "আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়ার কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে, এবং চিনের কাছেও অনেক থাকবে। তাদের কাছে কিছু আছে। তাদের কাছে বেশ কিছু আছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Abhijeet Dipke : অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget