এক্সপ্লোর

US-India Relations: PoK পাকিস্তানের অংশ? ভুল মানচিত্র দেখাল আমেরিকা, মোদির বিদেশ সফর চলাকালীন জল-নিরাপত্তাতেও উদ্বেগ বাড়ল ভারতের

US Indo-Pacific Command: আমেরিকা এবং ভারতের মধ্যে দূরত্ব বাড়ার আশঙ্কা। G7 চলাকালীনই জোর ধাক্কা।

নয়াদিল্লি: ফ্রান্সে G7 সম্মেলন চলাকালীনই জো ধাক্কা খেল ভারত। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন সমন্বিত বাহিনীর নামবদল করল তারা। কয়েক বছর আগে ওই বাহিনীর নাম রাখা হয় United States Indo-Pacific Command (USINDOPACOM). কিন্তু আগের নামে ফেরানোর সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প সরকার। Indo শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র US Pacific Command (USPACOM) অংশটুকু রাখা হল। শুধু তাই নয়, নিজেদের ‘দায়িত্বপ্রাপ্ত’ অঞ্চলের যে মানচিত্র প্রকাশ করেছে তারা, তাতে পাক-অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের বলেই দেখানো হয়েছে। এমতাবস্থায় ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব চওড়া হচ্ছে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের। (US Indo-Pacific Command)

১৯৪৭ সালে আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের হাত ধরে ওই সমন্বিত সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। আমেরিকার সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম সমন্বিত বাহিনী সেটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এশিয়ার নিরাপত্তা সুনিশ্চিতকরণে বড় ভূমিকা ছিল ওই বাহিনীর। একাধিক যৌথ অভিযানেও অংশ নেয় তারা, কোরিয়া যুদ্ধ থেকে ভিয়েতনাম যুদ্ধ। পাশাপাশি, বিপর্যয়ের সময় মানবিক সহযোগিতাও জোগায়। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতাবস্থা, বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষামূলক সহযোগিতা গড়ে তোলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল গত কয়েক দশক ধরে। (US-India Relations)

আরও পড়ুন: ‘উই আর দ্য মোস্ট ফেমাস কাপল’, বিদেশে নরেন্দ্র মোদিকে দেখেই বলে উঠলেন জর্জিয়া মেলোনি, আরও এক ভাইরাল ‘মেলোডি’ মোমেন্ট

USPACOM-এর সদর দফতর হাওয়াইয়ে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিক অভিযানে যুক্ত থেকেছে তারা। আমেরিকার পশ্চিম উপকূল থেকে ভারতের পশ্চিম উপকূল পর্যন্ত তাদের প্রভাব অনভূত হয়েছে আজও। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বিভিন্ন দেশের সঙ্গে। বিশেষ করে প্রতিরক্ষামূলক প্রস্তুতি, সহযোগী দেশগুলির সঙ্গে নিয়মিত মহড়া দেওয়া, উপকূলের নিরাপত্তার ক্ষেত্রে। ২০১৮ সালে সশস্ত্র বাহিনীর নামের সঙ্গে Indo শব্দটি যুক্ত করা হয় ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রভাবের কথা মাথায় রেখেই। সেই থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি আরও মজবুত হয়। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের জন্যও তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন ঠেকাতে একসঙ্গে মহড়া দেওয়াও শুরু হয়। 

আরও পড়ুন: ‘দিদির সঙ্গে পুরনো সম্পর্ক, বিদ্রোহ করতেই পারি না’, তৃণমূল থেকে NCPI হয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়

আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ারের দাবি, ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেই নামবদলের সিদ্ধান্ত। কিন্তু আমেরিকার এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় উপকূল নিরাপত্তা জোটেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তিনি। তাঁর বক্তব্য, ‘Quad-এর কফিনে আর একটা পেরেক পোঁতা হল’। 

তবে আরও যে বিষয়টি নজর কেড়েছে, তা হল, USPACOM ‘এরিয়া অফ রেসপন্সিবিলিটি ম্যাপ’। ওই মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দেখানো হয়েছে। ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget