এক্সপ্লোর

বাবা পৃথিবীটাকে বদলে দিল, বলছে ফ্লয়েডের ৬ বছরের মেয়ে

ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোক্ষের আঁচ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অপরাধীর কঠিন শাস্তির দাবিতে তাতে গলা মিলিয়েছেন বহু মানুষ। তাঁদের কথা ভেবেই স্টিফেনের এই বার্তা।

আমেরিকায় শেতাঙ্গ পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জেরে অব্যাহত বিক্ষোভ। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল যেমন হয়েছে, তেমনই ভাঙচুর, লুঠপাটের অভিযোগও আসছে। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার সহ চারজনের বিরুদ্ধে মিনেসোটার এক আদালতে আরও কড়া ধারায় চার্জ গঠন করা হয়েছে। এরই মধ্যে নেটিজেনদের চোখে জল এনে দিন জর্জ-কন্যা গিগির এক ভিডিও। প্রাক্তন বাস্কেটবল তারকা স্টিফেন জ্যাকসনের কাঁধের উপর বসে ৬ বছরের গিগির মুখে যে কথা শোনা গেল, তা একাধারে প্রতিবাদ-ভালবাসা ও গর্বের। বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে থেকে ছোট্ট মেয়ে বলল, 'আমার বাবা পৃথিবীটাকে বদলে দিয়েছে'। এই ভিডিওটি প্রকাশ্যে আনেন জর্জের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু স্টিফেনই। জর্জকে 'যমজ ভাই' বলে উল্লেখ করে তিনি বলেন, গিনি তাঁর দায়িত্ব। সেই সঙ্গে তিনি আরও বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর তিনি আরও অনেক ভাইকে পাশে পেয়েছেন। ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোক্ষের আঁচ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অপরাধীর কঠিন শাস্তির দাবিতে তাতে গলা মিলিয়েছেন বহু মানুষ। তাঁদের কথা ভেবেই স্টিফেনের এই বার্তা।
View this post on Instagram

Don’t worry Twin on my soul I got GiGi. Know dat. I am my brothers keeper and I got a lot of brothers. #justiceforgeorgefloyd #ivehadenough Rest Easy Twin LINK IN BIO

A post shared by Stephen Jackson Sr. (@_stak5_) on

এর আগে, ফ্লয়েডের স্ত্রী রক্সি ওয়াশিংটন বলেন, তাঁদের সন্তান গিগি ওরফে গিয়ানা জীবনে যা যা হারাল, তা অপূরণীয়। তিনি বলেন, সবাই দিনের শেষে বাড়ি ফিরে যাবে, পরিবারকে সঙ্গে পাবে। কিন্তু গিগি তার বাবাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পরই স্টিফেন বলেন, 'আমি তোমার চোখের জল মোছার জন্য আছি। ফ্লয়েড হয়ত আর নেই। কিন্তু আমি থাকব গিগির জন্য। আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাইব।' আমেরিকায় শেতাঙ্গ- কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বলেছে, মার্কিন নেতাদের উচিত কড়া ভাষায় বর্ণবৈষ্যমের প্রতিবাদ করা। সমাজে যে বৈষম্য রয়েছে, তা দূর করার জন্যও পদক্ষেপ করতে হবে মার্কিন প্রশাসনকে। এদিকে, মৃত জর্জ ফ্লয়েড করোনা পজিটিভ ছিলেন বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ফ্লয়েডের ময়না তদন্তের রিপোর্ট বলছে, শ্বাসরোধ করে খুনই করা হয়েছিল তাঁকে। হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরেছিল পুলিশ। এর ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জর্জের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget